রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক রাজাপুরে ঘর মেরামতের সময় টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার বজ্রপাত থেকে রক্ষা পেতে যা করবেন রিহ্যাবের নতুন নেতৃত্বে আলী আফজাল ও আবদুর রাজ্জাক শহরে মানবাধিকার: ইউনেস্কো-এপিসিআইসি সম্মেলনে আমন্ত্রণ পেলেন আসিফ মাহমুদ রাজাপুরে ঘর মেরামতের সময় টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু রাজাপুরে ঘর মেরামতের সময় টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু সরকারের সমালোচনার জেরে গ্রেফতারের প্রতিবাদে উত্তরায় মৌন সমাবেশ ট্রাম্পকে নোবেল পুরস্কার উপহার দেওয়া নিয়ে অনুশোচনা নেই মাচাদোর

শহরে মানবাধিকার: ইউনেস্কো-এপিসিআইসি সম্মেলনে আমন্ত্রণ পেলেন আসিফ মাহমুদ

  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম (WHRCF) ২০২৬’–এর একটি গুরুত্বপূর্ণ সেশনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সম্প্রতি ইউনেস্কো-এপিসিআইসি (UNESCO-APCIC)-এর পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে।

আগামী ১৩ থেকে ১৫ মে দক্ষিণ কোরিয়ার গোয়াংজু শহরে এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি হিসেবে এই সেশনে যোগদানের জন্য আসিফ মাহমুদের নাম প্রস্তাব করা হয়েছে। ফোরামের আয়োজক সংস্থা জিআইসি-এর অন্তর্গত ডব্লিউএইচআরসিএফ সচিবালয়ের এপিসিআইসি সমন্বয়কারী অ্যামি পার্ক এক ইমেইল বার্তায় এই আমন্ত্রণ নিশ্চিত করেছেন।

ইউনেস্কো-এপিসিআইসি (এশিয়া–প্যাসিফিক কোয়ালিশন অব ইনক্লুসিভ সিটিস) মূলত এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শহরগুলোর মধ্যে অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই নগর পরিবেশ নিশ্চিত করতে কাজ করে। শহরগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং আধুনিক নগরায়ণের সেরা পদ্ধতিগুলো বিনিময়ের লক্ষ্যে এই ফোরামটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়।

আমন্ত্রণপত্রে আয়োজক সংস্থা উল্লেখ করেছে, আসিফ মাহমুদের অংশগ্রহণ এই সেশনে নতুন মাত্রা যোগ করবে এবং শহরগুলোর মধ্যে সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার সুযোগ অন্বেষণোয়ক হবে।

উল্লেখ্য, ইউনেস্কো এপিসিআইসি মূলত ইউনেস্কোর ‘ইন্টারন্যাশনাল কোয়ালিশন অফ ইনক্লুসিভ অ্যান্ড সাসটেইনেবল সিটিস’-এর সাতটি আঞ্চলিক জোটের অন্যতম একটি শক্তিশালী সংগঠন। ২০০৬ সাল থেকে সংস্থাটি বিশ্বব্যাপী নগর উন্নয়নে কাজ করে আসছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com