শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লেবানন ও ইসরাইলের ১০ দিনের যুদ্ধবিরতি শুরু; লঙ্ঘনের অভিযোগ সেনাবাহিনীর বাণিজ্য সচিবের মৃত্যুতে মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের শোক আলোকিত লালমনিরহাটে উন্নয়নের নতুন দিগন্ত ইউরেনিয়াম হস্তান্তরে রাজি ইরান: ট্রাম্প মুন্সীগঞ্জে বিনামূল্যে আউশ ধান বীজ ও সার বিতরণ লেবাননে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব নিঝুম দ্বীপে সাবেক বিএনপি সভাপতির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা, প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজধানীতে হত্যাকাণ্ডে জড়িত আটক ২: র‌্যাব নকল বন্ধে এসএসসি পরীক্ষার রুটিন না দেওয়ার খবর গুজব: শিক্ষা মন্ত্রণালয় ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

ফুটবলার হেলালের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

  • আপডেট টাইম : শনিবার, ৩০ মে, ২০২০
  • ২৯৭ বার পঠিত
Md. Zahid Ahsan Russel, rtv online

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার ও ক্রীড়া অঙ্গনের পরিচিত মুখ গোলাম রব্বানি হেলাল আজ (শনিবার) দুপুর ১২টার দিকে পরপারে পাড়ি জমালেন। তাঁর মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মোঃ জাহিদ আহসান রাসেল এম.পি।

‘আবাহনীর হেলাল’ নামে পরিচিত এই গোলাম রব্বানি হেলাল গত বৃহস্পতিবার মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এরপরে দুপুরের দিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর তরফ থেকে এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোকবার্তা জানানো হয়।

সাবক ফুটবলার হেলাল দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ২০১৭ সালে ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল তাঁর। এছাড়াও কিডনিতেও ছিল সমস্যা।

বরিশাল থেকে উঠে আসা এই ফুটবলার ১৯৭৯ সাল থেকে ১৯৮৫ পর্যন্ত জাতীয় দলে খেলেছেন। ঢাকার ফুটবলও মাতিয়েছেন দীর্ঘ সময়। ঢাকা আবাহনী ছিল তার সবচেয়ে বড় পরিচয়। ১৯৭৫ থেকে ১৯৮৮ পর্যন্ত ধান্ডমন্ডি পাড়ার ক্লাবটিতেই ছিলেন তিনি।

খেলোয়াড়ি জীবনের পর আবাহনীর পরিচালক হয়েছেন। আবাহনীর ম্যানেজারেরও দায়িত্ব পালন করেছেন। এমনকি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্যও ছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com