বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরায় ফুটপাত ও রাস্তা অবৈধ দখল রোধে অভিযান চট্টগ্রামে ৫ ইটভাটা মালিককে ৩০ লাখ টাকা জরিমানা ত্রিশালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই বছর পর গ্রেফতার ‘মিরু ড্রাইভার’ অবৈধ ভাবে বালি উত্তোলনের মহোৎসব,ফসলি জমি ধ্বংসের মুখে—প্রশাসনের হস্তক্ষেপ জরুরি বান্দরবানের লামায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে মুখ চেপে নির্যাতনের অভিযোগ মার্চে এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি জানালেন প্রধানমন্ত্রী ১২৫ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন বিগত সরকারের আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: প্রধানমন্ত্রী কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী

গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব‌্যবস্থা নেওয়ার নির্দেশ

  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২০
  • ২৫০ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব‌্যবস্থা নিতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিকে (বিআরটিএ) নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (৩ জুন ) সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবন থেকে মেট্রোরেল প্রকল্পের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

অধিকাংশ গণপরিবহন স্বাস্থ‌্যবিধি মেনে চলছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বেশকিছু অভিযোগ আমরা পাচ্ছি। আমি প্রশাসনিক নজরদারি বাড়ানোর অনুরোধ করছি। অর্ধেক বা তারচেয়ে কম যাত্রী নিয়েও পরিবহন চলছে। আমি যাত্রীদের সচেতন থাকার আহ্বান জানাচ্ছি। তা না হলে টার্মিনাল এবং বাসযাত্রা হতে পারে সংক্রমণ বিস্তারের কেন্দ্র।

গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় শাস্তিযোগ‌্য অপরাধ উল্লেখ করে তিনি বলেন, এই বিষয়ে আমি মালিক-শ্রমিকদের দৃষ্টি আকর্ষণ করছি। অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব‌্যবস্থা নেওয়ার জন‌্য আমি বিআরটিএর সংশ্লিষ্টদের নির্দেশনা দিচ্ছি।

স্বাস্থ‌্যবিধি মানার ক্ষেত্রে উদাসীসতা সংক্রমণের মাত্রা বাড়িয়ে দিচ্ছে তিনি বলেন, করোনা প্রতিরোধে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। শেখ হাসিনার সরকারের পদক্ষেপ দেশ-বিদেশে প্রশংসিত হচ্ছে। সরকার সাধারণ ছুটি তুলে নেওয়ার সময় এবং আগে পরে স্বাস্থ‌্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার জন‌্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।

‘কিন্তু দুঃখজনক হলেও কিছু কিছু মানুষ স্বাস্থ‌্যবিধি মানতে শৈথিল‌্য প্রদর্শন করছে। যা সংক্রমণের মাত্রাকে বাড়িয়ে দিচ্ছে। এতে আক্রান্তের সংখ‌্যাও বাড়ছে। এ অবহেলা নিজের জন‌্য শুধু নয়, পরিবার সমাজ তথ‌্য অন‌্যদের জন‌্যও ভয়ানক পরিস্থিতি তৈরি করতে পারে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com