রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তালায় গ্রীনহাউজের প্রভাবে বৈশ্বিক উষ্ণায়নের উপর আলোচন পিরোজপুর এসএসসি/সমমান পরীক্ষা ২০২৬ কক্ষ পরিদর্শকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা” রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পিরোজপুর শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টাকালে গৃহকর্তা ও ডাকাত দলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের একজন নিহত আহত ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত আরএমপির জনবান্ধব পুলিশিংয়ের নতুন দৃষ্টান্ত “ ওসি আবুল কালাম আজাদ” নলছিটি হদুয়া আইডিয়াল একাডেমিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা রাজবাড়ীতে পাটপণ্যের উৎকর্ষতা নিয়ে কর্মশালা শুরু সাতক্ষীরায় ১ লাখ ৭৮ হাজার শিশুকে হামের টিকা দেয়া হবে ঝালকাঠিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ‎‎

ভারত-চীন সীমান্ত থেকে সেনাদের পিছিয়ে আনলো

  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২০
  • ২৭৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের আলোচনার আগেই পূর্ব লাদাখের বেশ কিছু এলাকা থেকে পিছু হটলো ভারত ও চীনের সেনা সদস্যরা। গতকাল মঙ্গলবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।

গত মাসে গলওয়ান উপত্যকা, প্যাংগং তটসহ একাধিক এলাকায় সেনা সমাবেশ ঘটিয়েছিল ভারত ও চীন। উত্তর সিকিম থেকে পূর্ব লাদাখের মধ্যে বেশ কয়েকটি জায়গায় চীনা বাহিনীর বিরুদ্ধে নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘনের অভিযোগ করে ভারত। ওই সব এলাকায় দুই দেশের বাহিনীর মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছিল। এরপরই দুই দেশের কূটনৈতিক পর্যায়ে বিরোধ নিরসনের উদ্যোগ নেওয়া হয়। এই সীমান্ত সমস্যা নিয়ে শনিবার চীন ও ভারতের সেনাবাহিনীর কমান্ডার পর্যায়ে বৈঠক হয়। বুধবার লাদাখে দুই দেশের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আবারও বৈঠকে বসার কথা।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গলওয়ান উপত্যকাসহ যেসব এলাকায় সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল, তার প্রায় সব ক’টি থেকে সেনা সদস্যদের ফিরিয়ে আনা হয়েছে। ভারত ও চীনের সেনা সদস্যরা ওই এলাকাগুলো থেকে ৩-৪ কিলোমিটার করে পিছিয়ে গিয়েছে। বুধবারের বৈঠক যাতে উপযুক্ত পরিবেশে হতে পারে, তা নিশ্চিত করতেই সেনাদের পিছিয়ে নেয় দুই দেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com