বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

সি-ফরটির দক্ষিণ ও পশ্চিম এশিয়ার ভাইস চেয়ারপারসন হলেন আতিকুল

  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২০
  • ২৫৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নেতৃত্ব দেওয়া বিশ্বের ৯৬টি মেগাসিটির মেয়রদের নিয়ে গঠিত সংস্থা সি-ফরটির স্টিয়ারিং কমিটির দক্ষিণ ও পশ্চিম এশিয়া অঞ্চলের ভাইস চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

বুধবার (১০ জুন) সি-ফরটির চেয়ারম্যান ও লস এঞ্জেলস শহরের মেয়র এরিক গারসেটি ই-মেইলে এ সংবাদ জানিয়েছেন। তিনি আতিকুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন।

ডিএনসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৯-১২ সেপ্টেম্বর জার্মানির ডুসেলডর্ফ শহরে সি-ফরটি সম্মেলনে মেয়র আতিকুল ইসলাম অংশ নেন। সে সম্মেলনে বিভিন্ন শহরের মেয়র তাদের শহরের নাগরিকদের জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় যেসব ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রস্তুতি নিয়েছেন তা তুলে ধরেন। সম্মেলনে বিভিন্ন শহরের মেয়র ছাড়াও ব্যবসায়ী নেতা, স্বেচ্ছাসেবী, বিজ্ঞানী, জলবায়ুকর্মীসহ অনেকে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com