বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

করোনা উপসর্গে ব্যবসায়ীর মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৩০২ বার পঠিত

 

কুমিল্লা প্রতিনিধি: করোনাভাইরাস উপসর্গে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে মৃত্যু হওয়া ব্যবসায়ীর লাশ বাড়িতে নিয়ে আসছে এ খবরে গ্রামের সকল রাস্তা বন্ধ করে দেয় অতিউৎসাহী কিছু ব্যক্তি। এমন অমানবিক ঘটনা ঘটেছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের পোশাই গ্রামে।

খবর পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশের উপ-পরিদর্শক আনোয়ার হোসেন খন্দকার সঙ্গীয় ফোর্স গিয়ে রাস্তা খুলে দেয়। করোনা উপসর্গে মৃত্যু হওয়া ব্যবসায়ী শামছুল হক (৩৪) পোশাই গ্রামের আবুল কালামের ছেলে। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকওয়া ফাউন্ডেশনের ৬ সদস্য গিয়ে স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক কবরস্থানে লাশ দাফনের ব্যবস্থা করে।

মৃত ব্যবসায়ীর পরিবার সূত্রে জানা যায়, চট্টগ্রামে টেলিকম ব্যবসা করতেন শামছুল হক। করোনা উপসর্গ নিয়ে গত ৪ দিন যাবৎ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে ওই হাসপাতালে তার মৃত্যু হয়। রাস্তা বন্ধ করে লাশ গ্রামে প্রবেশে বাধা দেওয়ার খবর পেয়ে পুলিশ গিয়ে রাস্তা খুলে দিলে ওই মৃত ব্যবসায়ীর মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়।

নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী আব্দুল হান্নান মৃতের করোনাভাইরাস শনাক্তকরণে নমুনা সংগ্রহ করেন। কিন্তু ওই ব্যবসায়ীর লাশ দাফনে স্থানীয়রা এগিয়ে না আসায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লামিয়া সাইফুলের আদেশক্রমে স্বেচ্ছাসেবী সংগঠন তাকওয়া ফাউন্ডেশন তার লাশ দাফন সম্পন্ন করেন।

নাঙ্গলকোট থানা পুলিশের উপ-পরিদর্শক আনোয়ার হোসেন খন্দকার বলেন, রাস্তা বন্ধ করে লাশ আনতে প্রতিবন্ধকতার খবরে আমরা গিয়ে রাস্তা খুলে দিয়ে লাশ দাফনের ব্যবস্থা করি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com