বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী কাফরুলে আব্বাস আলী ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী

ভারতে একদিনে আক্রান্ত ১১ হাজারের বেশি

  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ২৭৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : এক দিনের ব্যবধানে ১০ হাজার থেকে ১১ হাজার ভারতীয় আক্রান্তের খবর মিললো। তাতে আজশনিবার পর্যন্ত ভারতে মোট কোভিড-১৯ রোগ শনাক্তের সংখ্যা ৩ লাখ ছাড়ালো।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এক বুলেটিনে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৪৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ লাখ ৮ হাজার ৯৯৩ জন।

টানা ৯ দিন ৯ হাজারের বেশি আক্রান্ত হওয়ার পর বৃহস্পতিবার তা ১০ হাজার ছাড়ায়। সেই রেকর্ডও ভাঙলো শুক্রবার।

একই দিনে দৈনিক মৃত্যুর রেকর্ড হয়েছে, মারা গেছেন সর্বোচ্চ ৩৯৬ জন। করোনায় মোট ৮ হাজার ৮৯৮ জন ভারতীয় প্রাণ হারালেন।

একই দিন সুস্থ হয়েছেন ৭ হাজার ১৩৫ জন। করোনা থেকে সব মিলিয়ে সুস্থ হয়েছেন ভারতের ১ লাখ ৫৪ হাজার ৩৩০ জন মানুষ। সুস্থতার হার ৪৯.৪৭ শতাংশ।

মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়ে হয়েছে ১ লাখ ১ হাজার ১৪১ জন। এই রাজ্যে মোট মৃত্যু ৩ হাজার ৭১৭ জন। মারাত্মক ক্ষতিগ্রস্তের তালিকায় তাদের পরে আছে তামিলনাড়ু ও দিল্লি।

পরিস্থিতি জটিল হয়ে পড়ায় আগামী ১৬ ও ১৭ জুন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে দ্বিতীয় দফায় ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com