মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান চেয়ারম্যান পদে আলোচনায় ফিরোজ আলম (দুলু), মাঠজুড়ে প্রচারণা ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬

অভিনেতা সুশান্ত সিং রাজপুত আর নেই

  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৩০৮ বার পঠিত

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত আর নেই। তার বয়স হয়েছিল ৩৪।

এনডিটিভি ডটকম জানিয়েছে, রোববার (১৪ জুন) মুম্বাইয়ে এই অভিনেতার বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

টিভি ধারাবাহিকে অভিনয় করে বিশেষ খ্যাতি পান সুশান্ত। বড় পর্দাতেও সফল হয়েছেন। ২০১২ সালে ‘কাই পো চে’ সিনেমার মাধ্যমে বলিউড সিনেমায় তার অভিষেক হয়। এরপর ‘পিকে’, ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘কেদারনাথ’, ‘ছিছোরে’ প্রভৃতি সিনেমায় অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ড্রাইভ’। নেটফ্লিক্সে মুক্তি পায় এটি। ‘দিল বেচারা’ সিনেমার শুটিং করছিলেন তিনি।

ইরফান খান, ঋষি কাপুরের মতো তারকাদের হারিয়ে ইতোমধ্যে শোকে বিহ্বল বলিউড। এর মধ্যে সুশান্তের মৃত্যু মেনে নিতে পারছেন না তার সহকর্মীরা।

বলিউড অভিনেতা অক্ষয় কুমার মাইক্রোব্লগিং সাইট টুইটারে লিখেছেন, ‘সত্যি বলতে এই খবর শোনার পর আমি মর্মাহত ও বাকরুদ্ধ। আমার মনে আছে, ছিছোরে সিনেমায় সুশান্ত সিং রাজপুতকে দেখার পর, সিনেমাটি কতটা উপভোগ করেছি তা এর প্রযোজক ও আমার বন্ধু সাজিদকে বলেছিলাম। আমার ইচ্ছা হচ্ছিল, যদি সিনেমাটিতে অভিনয় করতে পারতাম। খুবই প্রতিভাধর একজন অভিনেতা ছিল। সৃষ্টিকর্তা তার পরিবারকে ধৈর্যধারণ করার শক্তি দিক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com