সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কবিতার নাম–সুমহান ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিকে সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রংপুরে ঈদের তৃতীয় দিন : আনন্দের ঢেউয়ে ভাসছে বিনোদন কেন্দ্রগুলো কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা : রিমান্ড শেষে কারাগারে সাগর যাচাই-বাছাই করে তথ্য গ্রহণ ও প্রচারের আহ্বান পানিসম্পদ মন্ত্রীর রিয়াল মাদ্রিদের ডার্বি জয়, শীর্ষে থাকা বার্সেলোনার কষ্টার্জিত জয় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে “পুনর্মিলনী ফিরে দেখা ২০২৬ অনুষ্ঠিত মনোহরগঞ্জের নরহরিপুরে প্রীতিফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত মনোহরগঞ্জের নরহরিপুরে প্রীতিফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত হাসপাতালে হঠাৎ স্বাস্থ্য প্রতিমন্ত্রী: ‘ত্রুটিহীন সেবা নিশ্চিত করতে সরকারি নজরদারি’

যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করলেন বিবার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ২৮৭ বার পঠিত

 

বিনোদন ডেস্ক : পপ তারকা জাস্টিন বিবারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন এক নারী। তবে অভিযোগ অস্বীকার করেছেন এই গায়ক।

সম্প্রতি এক নারী অভিযোগ করেন, ২০১৪ সালে বিবারের দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছেন তিনি। এরপর থেকেই শুরু হয় হইচই। পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কাদি বিবারের বিরুদ্ধে একই রকম অভিযোগ তোলেন।

বিষয়টি নিয়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারে বেশ কয়েকটি টুইট করেছেন বিবার। এর একটিতে লেখেন, ‘আমি কোনো বিষয়ে সচরাচর কথা বলি না কারণ আমার পুরো ক্যারিয়ারে প্রায়ই নানা অভিযোগের মুখোমুখি হতে হয়েছে। তবে আমার স্ত্রী ও টিমের সঙ্গে আলোচনা করে আজ এই বিষয়ে কথা বলার সিদ্ধান্ত নিয়েছি।’

অপর এক টুইটে এই কানাডিয়ান গায়ক লেখেন, ‘গুজব তো গুজবই কিন্তু যৌন হয়রানির বিষয়টি আমি কখনোই হালকাভাবে নিই না। আমি এখনই কিছু বলতে চেয়েছিলাম কিন্তু প্রতিদিন অনেকেই এই সমস্যার সম্মুখীন হন, তাদের বিষয়টি মাথায় রেখে আমার বিবৃতি দেওয়ার আগে কিছু সত্যতা তুলে ধরতে চাই।’

অভিযোগের বিষয়ে টুইটারে বিবার লেখেন, ‘গত ২৪ ঘণ্টায় টুইটারে, ২০১৪ সালের ৯ মার্চ অস্টিন টেক্সাসের ফোর সিজন হোটেলে আমাকে জড়িয়ে যৌন হয়রানির ঘটনা ভেসে বেড়াচ্ছে। আমি বিষয়টি পরিষ্কার করতে চাই। এর কোনো সত্যতা নেই। আমি আপনাদের সামনে প্রমাণ তুলে ধরব, সেখানে ছিলামও না।’

বিবার জানান, তিনি সেখানে তার সেই সময়ের প্রেমিকা সেলেনা গোমেজের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। এ প্রসঙ্গে টুইটে তিনি লেখেন, ‘তার (অভিযোগকারী) ভাষ্যমতে, আমি আমার সেই সময়ের সহকারীর পাশে স্টেজে কিছু গান গেয়েছি এবং শ্রোতাদের চমকে দিয়েছি। এই ব্যক্তি কি জানতেন না আমি এই শোয়ে আমার সেই সময়ে প্রেমিকা সেলেনা গোমেজের সঙ্গে অংশ নিয়েছিলাম।’

টুইটের পাশাপাশি বিবার বেশকিছু সংবাদের লিংক, ছবি ও টুইটের স্ক্রিনশট প্রকাশ করেন। পরবর্তী সময়ে এক বিবৃতিতে তিনি লেখেন, ‘মার্চের ১০ তারিখে সেলেনা কাজের জন্য বেরিয়ে যায় এবং আমি ওয়েস্টিনে ছিলাম। এরপর আমার বন্ধু নিক ও জনের সঙ্গে শহর ছেড়ে যাই। রশিদে বিষয়টি স্পষ্ট উল্লেখ আছে। আবারো বলছি সেটা ফোর সিজন হোটেল ছিল না। আমরা শোয়ের কারণে কয়েকদিনের জন্য এটি বুক করেছিলাম। কিন্তু ১১ তারিখে বাড়ির উদ্দেশ্যে রওনা হই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com