রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের সেবায় কাজ করতে চান আমিনুল ইসলাম সুমন পবিত্র ঈদুল ফিতর উৎসবে বিভিন্ন মসজিদে উপস্থিত সায়ন্তিকা ব্যানার্জি ও ববি হাকিম ঈদের দিন মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী আমরা চাই, প্রত্যেকে যেন সাংবিধানিক অধিকার ভোগ করতে পারে : অর্থমন্ত্রী এক মাসেই সরকারের কর্মকাণ্ড জনগণের সামনে দৃশ্যমান: পানিসম্পদ মন্ত্রী মাধবপুরে খাল কাটা কর্মসূচি উদ্বোধন করেন আনোয়ার হোসেন বেলাল যশোর সদর উপজেলা ঈদুল ফিতর জামাত অনুষ্ঠিত সিটিজেন নিউজ সম্পাদকের ঈদ শুভেচ্ছা

ভিন্ন নামে আসছে ফেয়ার অ্যান্ড লাভলী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ২৯৪ বার পঠিত

 

অর্থনৈতিক প্রতিবেদক : বদলে যাচ্ছে ত্বকের যত্নে প্রসাধন পণ‌্য হিসাবে বহুল ব্যবহৃত ফেয়ার অ্যান্ড লাভলীর নাম। ভিন্নরূপে ও ভিন্ন নামে প্রসাধনীটি নতুনভাবে বাজারজাত করা হবে।

বৃহস্পতিবার (২৫ জুন) ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) কোম্পানির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়েছে।

ইউনিলিভার তার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, স্কিনকেয়ার পোর্টফোলিও বা ত্বকের যত্নে ব্যবহৃত প্রসাধন কোম্পানির ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ‘ফেয়ার অ্যান্ড লাভলী’র নাম পরিবর্তন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এটিকে আরও সার্বজনীন সৌন্দর্যের লক্ষ্যে ব্র্যান্ডকে এগিয়ে নিতে ‘ফেয়ার অ্যান্ড লাভলী’ নামটির মধ্য থেকে ‘ফেয়ার’ শব্দটি ব্যবহার বন্ধ করবে কোম্পানি। ব্র্যান্ডটির নতুন নাম অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে নামটি পরিবর্তনের এই প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে।

প্রসাধন জগতে প্রযুক্তিগত উৎকর্ষতায় ‘ফেয়ার অ্যান্ড লাভলী’ একটি অগ্রগামী ব্র্যান্ড। গত দশকে ‘ফেয়ার অ্যান্ড লাভলী’র বিজ্ঞাপন প্রচারণায় বিবর্তনের মাধ্যমে নারী ক্ষমতায়নের বার্তা তুলে ধরা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com