শনিবার, ০২ মে ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু বাংলাদেশ-মার্কিন বাণিজ্য চুক্তির আড়ালে লুকিয়ে আছে জাতীয় স্বার্থের মরণফাঁদ ধামইরহাটে উৎসব মুখর পরিবেশে ঐতিহাসিক মে দিবস পালিত মাধবপুরে ডাকাত সহিদ গ্রেফতার, জনতার হাতে আটক শেষে পুলিশের হেফাজতে দেশের শ্রমিক শ্রেণী দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার : মির্জা ফখরুল মে দিবস উপলক্ষে সিটিজেনস এগিনেষ্ট করাপশনের আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরের ‎বিরামপুরে নানা আয়োজনে মহান মে দিবস পালিত পরিবহন সেক্টরকে চাঁদাবাজিমুক্ত করার ঘোষণা, পিরোজপুরে শ্রমিক সমাবেশ। পিরোজপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত ইরান যুদ্ধ বদলে দিচ্ছে সমুদ্রপথ, কেন্দ্রবিন্দুতে আফ্রিকা

শামসুজ্জামান খান হলেন বাংলা একাডেমির সভাপতি

  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ৩৭৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : বাংলা একাডেমির সভাপতি হিসাবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট ফোকলোরবিদ, প্রাব‌ন্ধিক ও গবেষক অধ্যাপক শামসুজ্জামান খান।

রোববার (২৮ জুন) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এ সংক্রান্ত চিঠি হাতে পেয়েছেন বলে জানিয়েছেন শামসুজ্জামান খান।

তিনি বলেন, আজ বিকেলে চিঠি হাতে পেয়েছি। আগামী তিন বছরের জন্য আমাকে বাংলা একাডেমির সভাপতি হিসাবে নিয়োগ দেওয়ার বিষয় এতে উল্লেখ করা হয়েছে।

এর আগে ২০১২ সাল থেকে বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করেছেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। সবশেষ চলতি বছরের ২৯ জানুয়ারি থেকে ২০২৩ সালের ২৮ জানুয়ারি পর্যন্ত তিন বছর সভাপতি হিসাবে দায়িত্ব পালনের জন্য ফের নিয়োগ পেয়েছিলেন তিনি। এর মধ্যে গত ১৪ মে তিনি মারা যান। এর আগে ১০ বছর বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক শামসুজ্জামান খান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com