শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লেবানন ও ইসরাইলের ১০ দিনের যুদ্ধবিরতি শুরু; লঙ্ঘনের অভিযোগ সেনাবাহিনীর বাণিজ্য সচিবের মৃত্যুতে মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের শোক আলোকিত লালমনিরহাটে উন্নয়নের নতুন দিগন্ত ইউরেনিয়াম হস্তান্তরে রাজি ইরান: ট্রাম্প মুন্সীগঞ্জে বিনামূল্যে আউশ ধান বীজ ও সার বিতরণ লেবাননে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব নিঝুম দ্বীপে সাবেক বিএনপি সভাপতির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা, প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজধানীতে হত্যাকাণ্ডে জড়িত আটক ২: র‌্যাব নকল বন্ধে এসএসসি পরীক্ষার রুটিন না দেওয়ার খবর গুজব: শিক্ষা মন্ত্রণালয় ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

মানবতার ফেরিওয়ালা আলহাজ্ব মোঃ খসরু চৌধূরীকে ঢাকা ১৮ আসনের এম পি হিসাবে পেতে চায় আপামোর জনগন

  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৫৫৬ বার পঠিত

এম.পারভেজ: বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক স্বরাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী প্রয়াত এ্যাডভোকেট সাহারা খাতুন এমপির বিশ্বস্থ কর্মী সাবেক ছাত্র নেতা ও সফল ব্যবসায়ী নীপা গ্রæপ অব ইন্ডিাষ্ট্রিজ লিমিটেড এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ খসরু চৌধূরীকে ঢাকা-১৮ আসনের সর্ব স্তরের জনগণ এম পি হিসাবে কাছে পেতে চায়। আলহাজ্ব খসরু চৌধুরী এ্যাডভোকেট সাহারা খাতুনের জীবদ্ধশায় দীর্ঘ ১২ বছর তার পাশে থেকে অসহায় মানুষের দুঃখ দুর্দশা দুরীকরণে নিরলস ভাবে তার কর্মীদের নিয়ে নিঃস্বার্থ ভাবে গণমানুষের কল্যাণে কাজ করে গিয়েছেন বলে জানান স্থানীয় জনগণ। তিনি প্রয়াত এ্যাডভোকেট সাহারা খাতুন এমপির নির্দেশে ঢাকা-১৮ আসনের প্রতি ওয়ার্ডে কে সি ফাউন্ডেশনের কমিটি গঠন করে সদস্যদের মাধ্যমে নিম্ন আয়ের অসহায় মানুষ, কর্মহিন, বেকার জনগোষ্ঠি, ফুটপাত ও বস্তিতে থাকা পরিবারের পাশে দাড়িয়েছেন। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করা এই নিরহংকারী মানব সেবী সম্প্রতি করোনা ভাইরাস পাদুর্ভাবের কারনে কর্মহীন হয়ে যাওয়া বিশ হাজার পরিবারের পাশে দাড়ানোর কারণে এ আসনের প্রতিটি মানুষ তাকে মানবতার ফেরিওয়ালা হিসাবে উপাদি দিয়েছেন। করোনা ভাইরাস সংক্রমনের ভয়ে ঢাকা-১৮ আসনের ব্যবসায়িক ও রাজনৈতিক নেতারা যখন নিজ নিজ ঘরে বন্ধি তখনও মানবতার এই ফেরিওয়ালা প্রতিটি ওয়ার্ডের অলিতে-গলিতে এবং স্কুল কলেজের মাঠে কে সি ফাউন্ডেশনের কর্মীবাহীনেরদের নিয়ে ত্রাণ তৎপরতা চালিয়ে যেতে দেখা যায়। তার এই মহতী কাজের কারণে স্থানীয় সকল রাজনৈতিক তৃনমূল নেতাকর্মী ও আপামোর জন সাধারনের কাছে বিশ্বস্থ ও জনপ্রিয় চেহারার এই তরুণ সাবেক ছাত্র নেতা ও সফল ব্যবসায়ী ত্যাগিবাদি আর্দশের মাধ্যমে গণমানুষের হৃদয়ে শক্ত আসন করে নিয়েছেন। ঢাকা-১৮ আসনের প্রতিটি থানার স্থানীয় জনগণ জানান, সাবেক ছাত্র নেতা ও সফল ব্যবসায়ী নীপা গ্রæপ অব ইন্ডিাষ্ট্রিজ লিমিটেড এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ খসরু চৌধূরীর ঢাকা ১৮ আসন কেন্দ্রীক বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ২০ হাজার শ্রমিক কর্মরত রয়েছে, সেহেতু তিনি এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হলে সর্বস্তরের সকল জনগণ এর সুফল পাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

নিজস্ব প্রতিবেদক: শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রবেশ নিয়ন্ত্রণে আনতে বয়স যাচাইয়ের একটি নতুন ব্যবস্থা চালুর প্রস্তুতি শেষ করেছে সংস্থাটি। শিগগিরই এটি ব্যবহারযোগ্য করা হবে বলে জানানো হয়েছে। ফলে শিশুদের ইন্টারনেট ব্যবহারে নতুন নিয়ম আসতে যাচ্ছে। এই অ্যাপ মূলত একটি ডিজিটাল পরিচয়পত্রের মতো কাজ করবে। ব্যবহারকারীরা এতে পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র আপলোড করে নিজেদের বয়স যাচাই করতে পারবেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহারকারীর জন্মতারিখ বা ব্যক্তিগত তথ্য সরাসরি দেখতে পারবে না। শুধু নির্দিষ্ট বয়সসীমার ওপরে বা নিচে আছেন কি না এই তথ্যই জানানো হবে। ইউরোপীয় কমিশন বলছে, এই ব্যবস্থা চালু হলে প্রযুক্তি কোম্পানিগুলো আর বয়স যাচাই নিয়ে অজুহাত দেখাতে পারবে না। কারণ একটি কেন্দ্রীয় সমাধানই তাদের সামনে থাকবে। এতে প্ল্যাটফর্মগুলোর ওপর আলাদা করে তথ্য সংগ্রহের চাপও কমবে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বেড়েছে। বিভিন্ন দেশে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ তৈরি হয়েছে, যাতে তারা কম বয়সী ব্যবহারকারীদের জন্য আরও কঠোর সুরক্ষা ব্যবস্থা চালু করে। এরই মধ্যে কিছু দেশ কড়া পদক্ষেপও নিয়েছে। উদাহরণ হিসেবে, অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে। যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যেও বয়স যাচাই ও অভিভাবকের অনুমতি বাধ্যতামূলক করার আইন পাস হয়েছে। তবে প্রযুক্তি কোম্পানিগুলো বয়স যাচাই ব্যবস্থার বাস্তবায়ন নিয়ে উদ্বেগ জানিয়েছে। তাদের মতে, ব্যবহারকারীর সংবেদনশীল তথ্য সংগ্রহ করলে গোপনীয়তা ঝুঁকির মুখে পড়তে পারে। বিশেষ করে অ্যাপ স্টোর বা প্ল্যাটফর্মগুলোকে কেন্দ্রীয়ভাবে এই তথ্য সংরক্ষণ করতে হলে তা আরও জটিল হয়ে উঠবে। এই প্রেক্ষাপটে ইউরোপের নতুন অ্যাপটি একটি বিকল্প সমাধান হিসেবে সামনে আসছে। এতে ব্যবহারকারীর তথ্য সরাসরি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়বে না। বরং একটি নির্দিষ্ট ব্যবস্থার মাধ্যমে যাচাই সম্পন্ন হবে। ইউরোপীয় কমিশন জানিয়েছে, অ্যাপটি প্রযুক্তিগতভাবে প্রস্তুত এবং খুব শিগগিরই ইউরোপীয় নাগরিকদের জন্য উন্মুক্ত করা হবে। সদস্য দেশগুলো নিজেদের আইন অনুযায়ী অ্যাপটি কাস্টমাইজ করতে পারবে। ইউরোপের ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট অনুযায়ী, বড় প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোকে কম বয়সী ব্যবহারকারীদের সুরক্ষায় ব্যবস্থা নিতে হবে। নতুন অ্যাপটি ব্যবহার বাধ্যতামূলক না হলেও বিকল্প পদ্ধতি ব্যবহার করলে সেটি সমান কার্যকর প্রমাণ করতে হবে। তা না হলে শাস্তির মুখে পড়তে পারে প্রতিষ্ঠানগুলো। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ সফল হলে অনলাইন নিরাপত্তায় বড় পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে গোপনীয়তা রক্ষা করে বয়স যাচাইয়ের একটি নতুন মানদণ্ডও তৈরি হতে পারে।

© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com