সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সার্ক পুনরুজ্জীবন, আঞ্চলিক শান্তি ও বৈশ্বিক ভূমিকার ওপর গুরুত্বারোপ পররাষ্ট্রমন্ত্রীর হাইকোর্টে সপ্তাহে ২ দিন বিচারকাজ চলবে ভার্চুয়ালি ময়মনসিংহ জেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত চরভদ্রাসনে সালিশ বৈঠকে অপমানের জেরে কিশোরের মৃত্যু,ইউপি সদস্যের সরোয়ার আজম মৃধা জেল হাজতে। তালায় গ্রীনহাউজের প্রভাবে বৈশ্বিক উষ্ণায়নের উপর আলোচন পিরোজপুর এসএসসি/সমমান পরীক্ষা ২০২৬ কক্ষ পরিদর্শকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা” রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পিরোজপুর শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টাকালে গৃহকর্তা ও ডাকাত দলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের একজন নিহত আহত ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

আবারও করোনা পজিটিভ হলেন ব্রাজিলের প্রেসিডেন্ট

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ২৮৬ বার পঠিত

 

অনলাইন ডেস্ক : ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো আবারো করোনা পজিটিভ হয়েছেন। বুধবার (১৫ জুলাই) তিনি করোনা টেস্ট করান। প্রত্যাশা ছিলো তিনি নেগেটিভ হবেন। কারণ, তার মধ্যে তেমন কোনো জটিলতা নেই। কিন্তু আরো এক দফা পজিটিভি এসেছে তার ফল। খবর আল জাজিরা ও এএফপির।

অবশ্য গেল মঙ্গলবার করোনা পজিটিভ হওয়ার পর থেকেই তার দাপ্তরিক বাসভবনে কোয়ারেন্টাইনে আছেন তিনি। সেখান থেকেই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দৈনন্দিন কাজ-কর্ম সারছেন।

৬৫ বছর বয়স হওয়ায় করোনায় অতিরিক্ত ঝুঁকিতে আছেন বোলসোনারো। কিন্তু বুধবার পর্যন্ত তার মধ্যে কোনো প্রকার লক্ষণ কিংবা জটিলতা দেখা যায়নি। এমনকী জ্বর কিংবা কাশিও নেই।

অবশ্য কোয়ারেন্টাইনের এই সময়টুকু তার ভীষণ বিরক্তিকর লাগছে। গৃহবন্দি দশায় আর মন আর টিকছে না। এমনটাই জানিয়েছেন সিএনএনকে। তিনি আশা করেছিলেন যে এই টেস্টেই তিনি নেগেটিভ হবেন। কিন্তু পজিটিভ হওয়ায় তাকে আরো এক সপ্তাহ কোয়ারেন্টাইনেই থাকতে হচ্ছে।

অবশ্য করোনার এই সময়ে তিনি বেশ বিতর্কিত। তার বিতর্কিত বেশ কিছু সিদ্ধান্তের মাশুল দিচ্ছে ব্রাজিল। শুরুতে তিনি করোনাকে সাধারণ ফ্লু’র মতো জ্ঞান করেছিলেন। লকডাউনের বিরোধিতা করেছেন। বিরোধিতা করেছেন মাস্ক পরিধানের ক্ষেত্রেও। সামাজিক দূরত্বের বিষয়টিকেও আমলে নেননি।

এমনকী করোনা ব্রাজিলে মহামারি আকার ধারন করার আগ মুহূর্তে ম্যালেরিয়ার ওষুধ সেবনে দেশবাসীকে আহব্বান জানিয়েছিলেন। তবুও তিনি লকডাউন দেওয়ার পক্ষে ছিলেন না। গেল সপ্তাহে করোনা আক্রান্ত হওয়ার পর থেকে বোলসোনারোও ম্যালেরিয়ার ওষুধ হাইড্রেক্সিক্লোরোকুইন সেবন করছেন।

তার গোড়ামীর কারণে এক মাসের ব্যবধানে দুই-দুইজন স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেছিলেন।

করোনাভাইরাসে বর্তমানে যে দুটি দেশ সবচেয়ে নাকাল হচ্ছে তার একটি ব্রাজির। দেশটিতে এ পর্যন্ত ১৯ লাখ ৬৬ হাজার ৭৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। যা বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। মারা গেছে ৭৫ হাজার ৩৬৬ জন। মৃতের সংখ্যায় ব্রাজিলের সামনে আছে কেবল মার্কিন যুক্তরাষ্ট্র।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com