বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন ফুটবলার ক্রিস্টোফার অরিয়ের

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ২৯৩ বার পঠিত

 

ক্রীড়া ডেস্ক : গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন আইভরি কোস্টের ফুটবলার ক্রিস্টোফার অরিয়ের। মাত্র ২৬ বছর বয়সে পরলোকে পাড়ি জমালেন এই ফুটবলার। তিনি আইভরি কোস্টের অধিনায়ক সার্জে অরিয়েরের ছোট ভাই। ক্রিস্টোফার অবশ্য নিজ দেশ আইভরি কোস্ট নয়, মারা গেছেন ফ্রান্সের তুলুসে।

ফ্রান্সের পঞ্চম বিভাগের ক্লাব রোদেও তুলুসের হয়ে খেলতেন ক্রিস্টোফার। সেই তুলুসের একটি নাইট ক্লাবের সামনে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় ক্রিস্টোফারকে। ঠিক সেই সময় বড় ভাই সার্জে অরিয়ের টটেনহ্যামের হয়ে মাঠ মাতাচ্ছিলেন। ক্রিস্টোফারকে উদ্ধার করে যতক্ষণে চিকিৎসা দিতে নেওয়া হচ্ছিলো ততক্ষণে পরপারে পাড়ি জমিয়েছিলেন তিনি। জানা যায়, অতিরিক্ত রক্তক্ষরণে মারা গিয়েছিলেন তিনি।
তিনদিনের বেশি সময় পার হলেও পুলিশ এখন পর্যন্ত আততায়ীকে গ্রেপ্তার করতে পারেনি। এদিকে ক্রিস্টোফারের মৃত্যুতে বড় ভাই সার্জের ক্লাব টটেনহ্যাম শোক প্রকাশ করেছে। বড় ভাইয়ের মতো দামী ক্লাবে না খেলতে পারলেও ক্রিস্টোফার ইতিমধ্যে বেলজিয়াম এবং ফ্রান্সের বিভিন্ন ক্লাবে নিয়মিত খেলেছেন।

এদিকে ভাইয়ের মৃত্যুর পরের দিন আবার মাঠে নামায় সার্জেকে শক্ত মানসিকতার চরিত্র বলেছেন টটেনহ্যাম কোচ হোসে মরিনহো। তিনি বলেন, ‘সবারই আলাদা মতামত থাকতে পারে। কিন্তু এমন পরিস্থিতিতেও সে খেলতে চেয়েছে। আর দলের জয়ে সাহায্য করেছে। সত্যিকার অর্থে, সে দারুণ শক্ত মানসিকতার এক চরিত্র।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com