বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

নিজাম ইলেকট্রিক ও খানা খাজানায় অভিযান, মামলা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৩০০ বার পঠিত

 

জ্যেষ্ঠ প্রতিবেদক : মোহাম্মদপুরের নিজাম ইলেকট্রিক মোটর কারখানায় অভিযান চালিয়ে ভ্যাট ফাঁকির প্রমাণ পেয়েছে ভ‌্যাট গোয়েন্দা অধিদপ্তর। একইসঙ্গে ভ‌্যাট ফাঁকির প্রমাণ পেয়েছে নিজাম উদ্দিনের মালিকানাধীন খানা খাজানা নামের রেস্টুরেন্টেও।

ভ‌্যাট গোয়েন্দার একটি দল অভিযানটি পরিচালনা করেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে রাইজিংবিডিকে জানিয়েছেন ভ‌্যাট নিরীক্ষা ও গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান।

ভ‌্যাট গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, নিজাম উদ্দীনের মালিকানাধীন নিজাম ইলেকট্রিকের কারখানার কম্পিউটারের ফাইল তল্লাশি করেন ভ‌্যাট গোয়েন্দারা। এ সময় একই মালিকানার অন্য এলাকার একটি অভিজাত রেস্টুরেন্টের গোপন হিসাব সন্ধান মেলে। যা ইন্ডিয়ান কুইজিন নামে পরিচিত। উদ্ধার করা কম্পিউটারের তথ্য অনুযায়ী ২০১৯ সালের ডিসেম্বর ও চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি এ তিন মাসে রেস্টুরেন্টের মোট বিক্রি হয়েছে প্রায় ৭৮.১৬ লাখ টাকা। ক্রেতার কাছ থেকে ১৫ শতাংশ হারে ভ্যাট সংগ্রহ করেছেন ১১.৭২ লাখ টাকা। যার মাধ্যমে মোট ৯.৩৭ লাখ টাকার ভ্যাট ফাঁকির প্রমাণ পাওয়া গেছে। তবে এ বিষয়ে প্রতিষ্ঠানের সন্তোষজনক জবাব মেলেনি।

অন্যদিকে মোহাম্মদপুরে চাঁদ উদ‌্যানে নিজাম উদ্দীনের মালিকানাধীন নিজাম ইলেকট্রিকের গুদামে ১.৪২ কোটি টাকার ভ্যাট ফাঁকির প্রমাণ মিলেছে।

এ ঘটনায় উভয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্যাটের মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com