বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

করোনায় দেশে আরও ৫১ জনের মৃত‌্যু, শনাক্ত ৩০৩৪

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ২৬৮ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক : দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫১ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৪৭ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ১ লাখ ৯৯ হাজার ৩৫৭ জন।

শুক্রবার (১৭ জুলাই) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হলো ১ লাখ ৮ হাজার ৭২৫ জন। নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৬৮১ টি, পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৪০৭ টি। মোট পরীক্ষা করা হয়েছে ১০ লাখ ৬ হাজার ৭৫১ টি।

ডা. নাসিমা সুলতানা জানান, মৃতদের মধ্যে ৪০ জন পুরুষ , ১১ জন নারী। এর মধ‌্যে ১৩ জন ঢাকা বিভাগের, ১৬ জন চট্টগ্রামের, খুলনায় ৬, সিলেট ৩, বরিশালে ৬ জন, রংপুরে ৪ জন, রাজশাহীর ৬ জন রয়েছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১১ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com