মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

খবর পড়ার সময় দাঁত খু‌লে প‌ড়ে গে‌লো উপস্থাপ‌কের

  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৩১১ বার পঠিত

অনলাইন ডেস্ক: সাংবা‌দিকরাও অ‌নেক সময় সংবা‌দের বিষয়বস্তু হয়। বি‌শেষ ক‌রে সংবাদ উপস্থাপকরা প্রায়ই আ‌লোচনায় আসেন।

সংবাদ উপস্থাপন করতে গিয়ে মাঝে মধ্যে নানান রকম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। কিন্তু তা বলে উপস্থাপকের দাঁত খুলে চলে আসছে, এমনটা হয়তো আগে কেউ দেখেননি। এমনই এক ঘটনা সম্প্রতি সামনে এল।

ইউক্রেনে এক মহিলা সাংবাদিক খবর পড়ার সময় এই পরিস্থিতির মধ্যে পড়েন। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে।

মারিচা প্যাডালকো নামে ওই মহিলা সাংবাদিক ইউক্রেনের এক টিএসএন চ্যানেলে রাত ৯টার লাইভ খবর পড়ছিলেন। সেই সময় এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। যেহেতু লাইভ চলছিল ফলে, নিজেকেই সেই পরিস্থিতি সামাল দিতে হয় মারিচাকে। পেশাদারের মতো তিনি পরিস্থিতি সামলেও নেন।

যে ভি‌ডিও‌টি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, একটি সবুজ পোশাক পরে খবর পড়ছেন মারিচা। সেই সময় তিনি ইউক্রেনে করোনার পরিস্থিতি নিয়ে প্রতিবেদনের উপস্থাপনায় ব্যস্ত ছিলেন। খবর পড়তে পড়তেই তিনি বুঝতে পারেন, তার একটি দাঁত খুলে বেরিয়ে আসছে। সঙ্গে সঙ্গে তিনি হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন, মাত্র কয়েক মুহূর্ত। হাত সরাতেই দেখা যায়, তার উপরের সারিতে সামনের দিকে একটি দাঁত নেই। সেই অবস্থাতেই গোটা সময়টা তিনি স্বাভাবিক ছন্দেই খবর পড়তে থাকেন, কোনও রকম অভিব্যক্তির পরিবর্তন ছাড়াই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com