বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

সুদানে বাংলাদেশ ফর্মড পুলিশের প্রশংসায় উনামিড প্রধান

  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ২৯৮ বার পঠিত

প্রবাস ডেস্ক: সুদানের দারফুরে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের ধারাবাহিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেছেন উনামিড মিশনের ভারপ্রাপ্ত চিফ এনভায়রনমেন্ট অফিসার আবু বকর বাঙ্গুরা। তিনি বলেন, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট শুরু থেকেই নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে।

মুজিববর্ষ উপলক্ষে শনিবার স্থানীয় সময় সকাল ৯টায় বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের উদ্যোগে এলফেশার সুপার ক্যাম্পের বিভিন্ন স্থাপনায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনাসহ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফপিইউ কো-অর্ডিনেশন অফিসার ব্রিগেডিয়ার মো. লারবী জেলাসী।

দারফুর সুদানে কর্মরত ফর্মড পুলিশ উইনিটের কমান্ডার মো. আব্দুক হালিম বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের কোভিড অপারেশনাল গাইডলাইন অনুযায়ী আমাদের দৈনন্দিন কার্যক্রমের পাশাপাশি এলফেশার সুপার ক্যাম্পের বিভিন্ন স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করছি। বিভিন্ন কার্যক্রমের ফলশ্রুতিতে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট প্রশংসিত হচ্ছে।

তিনি আরও বলেন, কোভিড-১৯ মহামারি বিস্তাররোধে বাংলাদেশ ফর্মড পুলিশ ধৈর্য, সাহসিকতা ও সচেতনতার সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতোপূর্বে করোনা বিস্তাররোধে এলফেশার সুপার ক্যাম্পে কর্মরত স্থানীয় কর্মীদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, পিপিই বিতরণসহ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মেডিকেল ক্যাম্পেইন করেছি। এরই ধারাবাহিকতায় আজকে বিভিন্ন স্থাপনা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com