শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পবিত্র ঈদুল ফিতর উৎসবে বিভিন্ন মসজিদে উপস্থিত সায়ন্তিকা ব্যানার্জি ও ববি হাকিম ঈদের দিন মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী আমরা চাই, প্রত্যেকে যেন সাংবিধানিক অধিকার ভোগ করতে পারে : অর্থমন্ত্রী এক মাসেই সরকারের কর্মকাণ্ড জনগণের সামনে দৃশ্যমান: পানিসম্পদ মন্ত্রী মাদবপুরে খাল কাটা কর্মসূচি উদ্বোধন করেন আনোয়ার হোসেন বেলাল যশোর সদর উপজেলা ঈদুল ফিতর জামাত অনুষ্ঠিত সিটিজেন নিউজ সম্পাদকের ঈদ শুভেচ্ছা দারিদ্র্য বিমোচনে ইসলামের নীতি-ই শ্রেষ্ঠ ও বাস্তবসম্মত; শেখ ফজলে বারী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

করোনায় কুমিল্লায় ৪ জনের মৃত্যু

  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ২৯৬ বার পঠিত

কুমিল্লা প্রতিনিধি: করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে কুমিল্লা চার জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ২৩৬ এ সংখ্যায় পৌঁছালো।

কুমেক হাসপাতালের আইসিইউতে করোনা আক্রান্ত ব্যক্তিসহ দু’জন, আইসোলেশন ওয়ার্ডে একজন এবং করোনা ওয়ার্ডে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রবিবার (১৯ জুলাই) সকালে কুমেক হাসপাতালের সহকারী সার্জন ডা. মোয়াজ্জেম এসব তথ্য জানান।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় কুমেক হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে দুই নারীসহ আরও চার জন মারা গেছেন। তাদের মধ্যে সুরুজ মিয়া (৮৫) নামে এক বৃদ্ধ করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাসিন্দা ছিলেন।
এছাড়া উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান, চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার আবুল কালাম (৫৫), কুমিল্লার নগরীর কালিয়াজুরী এলাকার পারভীন আক্তার (৫০) এবং কুমিল্লার লাকসাম উপজেলার গোলাম হোসেনের মেয়ে রোষ আরা (৪০)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com