বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের নাকের ডগায় কেরানীগঞ্জে চলছে সালশার নামে “নেশার পিনিক”এর দোকান। ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার

২৩ নাইজেরিয়ান সেনা নিহত দস্যুদের’ হামলায়

  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ২৮৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : আচমকা হামলায় তথাকথিত ‘দস্যু’ বাহিনীর হাতে নাইজেরিয়ার অন্তত ২৩ সেনা নিহত হয়েছেন। রোববার নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে, দেশের উত্তরপশ্চিমাঞ্চলের একটি দূরবর্তী গ্রামে এই ঘটনা ঘটে।

কাতসিনা প্রদেশের জিবিয়া জেলার একটি জঙ্গলাকীর্ণ অঞ্চলের মধ্য দিয়ে হাঁটার সময় সশস্ত্র হামলা চালায় দুর্বৃত্তরা। সামরিক এক সূত্র বলেছেন, ‘এখন পর্যন্ত ২৩ সেনার মৃতদেহ পাওয়া গেছে, কয়েকজন নিখোঁজ।’

স্থানীয়ভাবে ‘দস্যু’ নামে পরিচিত এই সশস্ত্র দুর্বৃত্তরা গবাদি পশু ছিনিয়ে নেওয়া ও অপহরণের মতো অপকর্ম করতো। তবে নিরাপত্তা বিশেষজ্ঞদের ধারণা এখন তারা অঞ্চলের কিছু বিদ্রোহী গ্রুপের সঙ্গে হাত মিলিয়েছে।

কয়েকজন সেনা নিখোঁজ থাকায় মৃত্যুর সংখ্যা ’২৩ জনের চেয়ে বেশি’ হতে পারে ধারণা এক সামরিক সদস্যের।

গত শনিবার একই এলাকায় দুর্ঘটনাবশত একটি বোমা বিস্ফোরিত হলে পাঁচ শিশু মারা যায় এবং আহত হয় ছয় জন। তবে বোমাটি দস্যুরা পুঁতে রেখেছিল কিনা স্পষ্ট করতে পারেনি কাতসিনা পুলিশ।

২০১১ সাল থেকে দস্যুরা ৮ হাজারের মতো মানুষকে হত্যা করেছে এবং ২ লাখের বেশি মানুষকে বাড়ি ছাড়তে বাধ্য করেছে বলে এক পরিসংখ্যানে জানিয়েছে ব্রাসেলস ভিত্তিক দুর্যোগ বিষয়ক সংগঠন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com