শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম রাকিব হত্যার রহস্য উদঘাটন : হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫ স্পেন বনাম মিশরের প্রীতি ম্যাচটি বাতিল রাজশাহী বিভাগীয় কমিশনারের সান্তাহারে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর : ১১ আসামি কারাগারে ভোলার ১৭টি গ্রামের ৬ হাজার পরিবারের ঈদ আগামীকাল ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযান, বিভিন্ন স্থানে জরিমানা গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ উলিপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা

হাথুরুসিংহে পুরনো ঠিকানায় ফিরলেন

  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ২৮৪ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ চান্দিকা হাথুরুসিংহে আবার ফিরলেন নিজের পুরনো ঠিকানায়। অস্ট্রেলিয়ার রাজ্য দল নিউ সাউথ ওয়েলসের ব্যাটিং এবং সিনিয়র সহকারী কোচ হিসেবে কাজ করবেন তিনি। টাইগারদের কোচ হওয়ার আগে অস্ট্রেলিয়ার এই রাজ্য দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছিলেন এই লঙ্কান।

নিউ সাউথ ওয়েলসের হয়ে হাথুরুসিংহে প্রধান কোচ ফিল জ্যাকসের সহকারী হিসেবে কাজ করবেন। তাদের সঙ্গে থাকবেন পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস ও স্পিন বোলিং কোচ অ্যান্থনি ক্লার্ক।

২০১৪ সালের জুনে বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব নেওয়ার আগে নিউ সাউথ ওয়েলসের হয়ে সাফল্য পেয়েছিলেন হাথুরুসিংহে। ২০১০ সাল থেকে স্টিভেন স্মিথ, মিচেল স্টার্কদের সহকারী কোচ হিসেবে ৪ বছর কাজ করেহিলেন হাথুরু। টাইগারদের হয়ে সাফল্য পেলেও বিভিন্ন কারণে ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে পদত্যাগ করেন তিনি।

এরপর নিজ দেশ শ্রীলঙ্কার কোচিংয়ের দায়িত্ব নেন। তবে নিজদেশে সবচেয়ে বাজে সময় কাটিয়েছেন তিনি। ২০১৯ বিশ্বকাপে দলের ব্যর্থতা, বোর্ডের কাছে ব্রাত্য হয়ে যাওয়া, দলে নিষ্ক্রিয় কোচ হিসেবে থাকা, সময় শেষ হওয়ার আগে চুক্তি বাতিল করা এবং সর্বশেষ লঙ্কান বোর্ডের বিপক্ষে মামলা করার মতো ঘটনাও ঘটেছে। এরপর কিছু মাস বেকার থাকার পর হাথুরু আবার ফিরলেন কোচিংয়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com