শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম রাকিব হত্যার রহস্য উদঘাটন : হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫ স্পেন বনাম মিশরের প্রীতি ম্যাচটি বাতিল রাজশাহী বিভাগীয় কমিশনারের সান্তাহারে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর : ১১ আসামি কারাগারে ভোলার ১৭টি গ্রামের ৬ হাজার পরিবারের ঈদ আগামীকাল ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযান, বিভিন্ন স্থানে জরিমানা গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ উলিপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা

শনিবার লন্ডন যাচ্ছেন তামিম

  • আপডেট টাইম : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ২৮৮ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক : উন্নত চিকিৎসার জন‌্য শনিবার লন্ডন যাচ্ছেন তামিম ইকবাল। গতকাল মঙ্গলবার রাতে হোয়াটসঅ্যাপ বার্তায় বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার।

চিকিৎসকের অ্যাপয়েনমেন্টের অপেক্ষায় ছিলেন তামিম। ডাক্তারের সঙ্গে সাক্ষাতের দিন-তারিখ চূড়ান্ত হওয়ায় দ্রুতই লন্ডন যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক।

বেশ কিছুদিন ধরেই অন্ত্রে ব্যথা অনুভব করছেন তামিম। ঢাকায় সিটি স্ক্যানসহ একাধিক টেস্ট করিয়েছেন। কোনও রিপোর্টে সমস্যা খুঁজে পাননি চিকিৎসকরা। এজন‌্য লন্ডনে চিকিৎসককে দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন তামিম।

গত একমাসে তিনবার প্রচণ্ড ব্যাথা অনুভব করেছেন তামিম। হুট করে ব্যাথা বেড়ে যাওয়ায় ঘাবড়ে যাচ্ছেন। তাতে দ্রুতই চিকিৎসার প্রয়োজন বোধ করছেন।

গতকাল মঙ্গলবার ভিডিও কলে চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের সব আনুষ্ঠানিকতা শেষ করেছেন তামিম। এই যাত্রায় পরিবারকে সঙ্গে নিচ্ছেন না। করোনাভাইরাস মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে সেখানে ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে তার চিকিৎসা শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com