সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে জ্বালানি সংকটে জেলা প্রশাসনের নজরদারি কবিতার নাম–সুমহান ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিকে সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রংপুরে ঈদের তৃতীয় দিন : আনন্দের ঢেউয়ে ভাসছে বিনোদন কেন্দ্রগুলো কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা : রিমান্ড শেষে কারাগারে সাগর যাচাই-বাছাই করে তথ্য গ্রহণ ও প্রচারের আহ্বান পানিসম্পদ মন্ত্রীর রিয়াল মাদ্রিদের ডার্বি জয়, শীর্ষে থাকা বার্সেলোনার কষ্টার্জিত জয় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে “পুনর্মিলনী ফিরে দেখা ২০২৬ অনুষ্ঠিত মনোহরগঞ্জের নরহরিপুরে প্রীতিফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত মনোহরগঞ্জের নরহরিপুরে প্রীতিফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয়ে সেন্টার অন ফ্রন্টিয়ার টেকনোলজি প্রতিষ্ঠা করা হবে :পলক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ২৯৯ বার পঠিত

 

জ্যেষ্ঠ প্রতিবেদক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের সাড়ে চার কোটি শিক্ষার্থীকে প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের উপযোগী করে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাধ্যমিক পর্যায়ে তথ্যপ্রযুক্তি বিষয় শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। প্রযুক্তিতে শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের সুযোগ করে দিতে সরকার সারাদেশে ৮ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে এবং আরও ৫ হাজার ল্যাব স্থাপন করা হবে।

তিনি বলেন, এর মাধ্যমে শিক্ষার্থীরা গবেষণা করে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হয়ে শুধু বাংলাদেশের সমস্যাই সমাধান করবে না, চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা ও সক্ষমতা অর্জন করতে সক্ষম হবে। চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ‘সেন্টার অন ফ্রন্টিয়ার টেকনোলজি’ প্রতিষ্ঠা করা হবে।

বুধবার (২২ জুলাই) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ মিলনায়তনে ডিজিটাল শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অসচ্ছল শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য এসব উপকরণ বিতরণ করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল প্লাটফর্মে অনলাইনে ক্লাস করার সুযোগ তৈরি করা হলেও সব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো সে সুযোগ গ্রহণ নিতে পারেনি। কারণ তাদের অবকাঠামোগত প্রস্তুতি ছিল না।

তিনি সবার জন্য নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চত করতে ইন্টারনেট প্রোভাইডারদের প্রতি আহ্বান জানান।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com