শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে ‘আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব’ গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ হরমুজ সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগ প্রস্তাবে নিরাপত্তা পরিষদে ভোট আজ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন সোহেল রানা শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট বরিশাল খুলনা রংপুর ময়মনসিংহ খুলনায় জাল টাকাসহ গ্রেফতার ২ কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫

এবারও ঈদেও একটি সংকলিত ‘ইত্যাদি’

  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ২৮০ বার পঠিত

বিনোদন প্রতিবেদক: দেশের সবচেয়ে জনপ্রিয় টিভি ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। প্রতি তিন মাস পর এটির নতুন পর্ব বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়। এছাড়া ঈদ উৎসবে থাকে অনুষ্ঠানটির বিশেষ পর্ব। এর আরেকটি বিশেষ দিক হলো, দেশের নানা প্রান্তের ঐতিহাসিক স্থানগুলোতে ‘ইত্যাদি’র সেট নির্মাণ করা হয়। তুলে ধরা হয় সেসব স্থানের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, শিক্ষা, সংস্কৃতিসহ নানা দিক।

তবে করোনার কারণে গেল ঈদুল ফিতরের আগে সব ধরনের ‍শুটিং বন্ধ ছিল। তাই বাইরে শুটিং করে ‘ইত্যাদি’র নতুন পর্ব নির্মাণ করতে পারেননি অনুষ্ঠানটির রচয়িতা ও উপস্থাপক হানিফ সংকেত। তবে দর্শকদের নিরাশ করেননি। রাখেন বিকল্প আয়োজন। বিগত কয়েক বছরের ঈদে প্রচারিত ‘ইত্যাদি’র পুরোনো কয়েকটি পর্ব থেকে নতুন একটি সংকলন তৈরি করে সেটি ঈদুল ফিতরে প্রচার করেন হানিফ সংকেত।

যেই মহামারির কারণে গত ঈদে ‘ইত্যাদি’র নতুন পর্বের শুটিং করতে পারেননি নির্মাতা, সেই করোনার ভয়াবহতা দেশে এখনো সমানভাবে বিরাজমান। তাই এবারও দর্শকদের অনুরোধে একটি সংকলিত ‘ইত্যাদি’ সাজানো হয়েছে। রোজার ঈদের মতো বিগত কয়েক বছরে প্রচারিত কয়েকটি ঈদ ‘ইত্যাদি’ সংকলন করে সাজানো হয়েছে এবারের পর্বটিও।

সংকলিত ইত্যাদি হলেও এবারের কিছু অংশ নতুনভাবে ধারণ করা হয়েছে বলে জানিয়েছে ‘ইত্যাদি’ টিম। এবারের পর্বে থাকছে সদ্য প্রয়াত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের জন্য শ্রদ্ধা। আরও রয়েছে প্রয়াত অভিনেতা হুমায়ুন ফরীদির একটি বিশেষ পর্বসহ জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে নাচ, গান, নাট্যাংশের সমন্বয়ে অনেক মজার মজার পর্ব।

‘ইত্যাদি’র এবারের পর্বটি একযোগে প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ ঈদের তৃতীয় দিন রাত ৮টার বাংলা সংবাদের পর। এদিন যেসকল দর্শক মিস করবেন, তাদের জন্য অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে ৮ আগস্ট, শনিবার রাত ৮টার বাংলা সংবাদের পর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com