শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
হরমুজের জন্য ‘প্রতিরক্ষামূলক’ বাহিনীর নেতৃত্ব দেবে ফ্রান্স ও যুক্তরাজ্য ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে হরমুজ খুলে দেওয়ার ঘোষণাকে স্বাগত অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর দিনাজপুরে ছাগল পালন করে স্বাবলম্বী এক যুবক সার্ক প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা স্মরণ আন্টালিয়া ফোরামে বাগেরহাটে কামনা সাগরে স্নান, সম্প্রীতির বন্ধনে গঙ্গাচন্না মিলন মেলা টিআরসি পদে নিয়োগ উপলক্ষে নেত্রকোণায় ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত চিলমারীতে নিখোঁজ শিশুর ম’রদেহ বাড়ির পাশের ঝোপ থেকে উদ্ধার নোয়াখালীতে ডিজেলসহ ৪জন আটক রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা

উন বললেন, বিশ্বে আর যুদ্ধ হবে না

  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ২৬৪ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন বলেছেন, তার দেশের আর যুদ্ধ করার প্রয়োজন হবে বলে তিনি মনে করেন না। কারণ পারমাণবিক অস্ত্র তার দেশের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে। সেই সুবাদে বিশ্বে আর যুদ্ধ হবে না বলেও তিনি মনে করেন।

কোরীয় যুদ্ধ অবসানের ৬৭ বছর উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন বলে মঙ্গলবার উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে।

উন বলেছেন, ‘আমাদের আস্থারযোগ্য ও কার্যকর পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থার কারণে এই পৃথিবীতে আর যুদ্ধ হবে না এবং আমাদের দেশের নিরাপত্তা ও ভবিষ্যত সারাজীবনের জন্য সুরক্ষিত থাকবে।’

পারমাণবিক অস্ত্র সক্ষমতা অর্জনে উত্তর কোরিয়া বহু বছর ধরে কাজ করছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেশটি আনবিক বোমা ও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালিয়েছে। বিশেষজ্ঞদের ধারণা এই পারমাণবিক অস্ত্র অর্জন উত্তর কোরিয়াকে ভবিষ্যতে আগ্রাসী করে তুলবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com