বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

জর্ডানে শেখ কামালের স্মরণে দাবা প্রতিযোগিতা

  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ২৪৬ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: জর্ডানের আম্মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামালের স্মরণে প্রবাসী বাংলাদেশি শিশু-কিশোরদের অংশগ্রহণে এক দাবা প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ দূতাবাস।

শুক্রবার (৭ আগস্ট) দূতাবাসের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে শেখ কামালের অবদানকে প্রবাসী বাংলাদেশি শিশু-কিশোর ও ভবিষ্যত প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এই প্রতিযোগিতার আয়োজন হয়। তিনদিন ব্যাপী অনুষ্ঠিত এই দাবা প্রতিযোগিতার ফাইনাল খেলা শেষে গত ৫ আগস্ট বিজয়ী ও অংশগ্রহণকারী সব প্রতিযোগীদের সন্মাননা পুরস্কার ও সার্টিফিকেট দেওয়া হয়।

পুরস্কার বিতরণী শেষে আম্মানে বাংলাদেশ দূতাবাসে প্রাঙ্গণে শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয়। এসময় শেখ কামালের জীবনের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com