বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

আমি নদী ভাঙা মানুষ: পানিসম্পদ উপমন্ত্রী

  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ২৭৭ বার পঠিত

মাদারীপুর প্রতিনিধি: ‘মাদারীপুর শহর রক্ষা বাঁধ ৩০ বছর আগে নির্মিত। তাই বর্তমান প্রেক্ষিতে এই শহর রক্ষা বাঁধ কিভাবে টেকসই করা যায় সে জন্য একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির প্রস্তাবনা অনুযায়ীই কাজ করা হবে। আগামী বর্ষার আগেই এই প্রকল্প কাজ শুরু হবে’-শুক্রবার (৭ আগস্ট) সকালে মাদারীপুর শহর বাঁধের প্রায় ২০০ ফুট এলাকা ধসে যাওয়া স্থান পরিদর্শনে এসে পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম এসব কথা বলেন।

এর আগে মাদারীপুর পৌরসভায় মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নিয়ে তিনি বলেন, আমি নদী ভাঙা মানুষ। জন্মের পর পরিবার ৫-৬ বার নদী ভাঙনের শিকার হয়েছে। আমার পরিবারের বসতবাড়ি ছিল শরীয়তপুরের নড়িয়া উপজেলায়। আমার জন্মের দুই বছর পর বাড়ি ভেঙে গেলে দাদা তখন বাড়ি করেন নদীর অপরদিকে ভেদরগঞ্জ উপজেলায়। নদী ভাঙনে আমি এখন সখিপুর থানার বাসিন্দা।

একেএম এনামুল হক শামীম আরও বলেন, নদী ভাঙনের শিকার মানুষের কষ্ট আমি বুঝি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশের নদী ভাঙনে ঝুঁকিপূর্ণ এলাকার চিহ্নিত করে উন্নয়নের কাজ করা হচ্ছে। মন্ত্রী তো আমি বেশি দিন থাকবো না। কিন্তু আওয়ামী লীগের কর্মী আমৃত্যু থাকবো। কেউ যেনও আমাকে না বলতে পারে, মন্ত্রী থাকা অবস্থায় কোনও জায়গায় বলেও সেই কাজ করিনি।

উপমন্ত্রী বলেন, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার জন্য সাড়ে চার হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই অঞ্চলে আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে ব্রিজ, কালভার্ট ও রাস্তাঘাটের উন্নয়নের এলজিইডি’র মাধ্যমে কাজ করা হবে।

তিনি আরও যোগ করেন, জননেত্রী শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী থাকেন তখন সারা দেশে সুষম উন্নয়ন হয়। বগুড়াতেও উন্নয়ন হয়, নোয়াখালীতেও হয়। কিন্তু তিনি যখন প্রধানমন্ত্রী থাকেন না তখন বৃহত্তর ফরিদপুরে প্রতি বিমাতাসুলভ আচরণ করা হয়। সুতরাং এ সময় বৃহত্তর ফরিদপুরকে বেশি করে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।

পরে তিনি মাদারীপুর শহর রক্ষা বাঁধের ভাঙন এলাকা পরিদর্শন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি, মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com