মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডিএনসিসির সব কমিউনিটি সেন্টারে মুজিব কর্নার হবে: আতিকুল

  • আপডেট টাইম : শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ২৭৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সব কমিউনিটি সেন্টারে মুজিব কর্নার নামে একটি লাইব্রেরি স্থাপন করা হবে বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।

মুজিব কর্নারে মূলত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে বিভিন্ন বই, তথ্যচিত্র ইত্যাদি থাকবে। যাতে নগরবাসী মুজিব কর্নারে এসে বইগুলো পড়তে পারেন, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সম্পর্কে জানতে পারেন।

শনিবার (৮ আগস্ট) ডিএনসিসির বিভিন্ন স্থায়ী কমিটির সভাপতি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চুয়াল মিটিংয়ে তিনি এ কথা জানান। বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে স্থায়ী কমিটি গঠন করা হয়।

স্থায়ী কমিটির সভাপতি ও সদস্যদের শুভেচ্ছা জানিয়ে মেয়র বলেন, আশা করি সবাই নিজ নিজ দায়িত্ব পালন করবেন। নগরবাসীকে তার কাঙ্ক্ষিত সেবা দিতে মেয়র কমিটির সভাপতিকে নিজ নিজ অধিক্ষেত্রের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেন। সভায় ডিএনসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com