শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাংবাদিক সুমনকে হয়রানি না করতে ক্র্যাবের আহ্বান

  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ৩৪১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক এবং এটিএন নিউজের সিনিয়র ক্রাইম রিপোর্টার ইমরান হোসেন সুমনের বিরুদ্ধে কথিত পর্নোগ্রাফি সরবরাহ ও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কোনো ধরনের হয়রানি না করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে ক্র্যাব।

শনিবার (৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ক্র্যাবের সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু এ আহ্বান জানান।

তারা বলেন, ইমরান হোসেন সুমনকে আদালত জামিন দেয়ায় আইনের শাসন নিশ্চিত হয়েছে। বিচার বিভাগের প্রতি আমাদের আস্থা বেড়েছে। আমরা চাই তদন্তাধীন এই মামলায় নিরপেক্ষ ও সুষ্ঠু ন্যায়সঙ্গত তদন্ত নিশ্চিত করা হোক। কোনো প্রভাবশালী মহল বা ব্যক্তির অযথা চাপ কিংবা প্রভাবে সাংবাদিক সুমনকে যাতে কোনো ধরনের হয়রানি করা না হয়, সে বিষয়েও নজর দিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান নেতারা।

একই সঙ্গে ক্র্যাব নেতারা দৃঢ়তার সঙ্গে জানাতে চান, পেশাদার অপরাধ বিষয়ক সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ যে কেউ করলে ক্র্যাবের নেতাদের বিষয়টি যাতে অবগত করা হয়। তাহলে সত্যতা যাচাই বাছাইয়ের সুযোগ থাকে। যখন-তখন রাস্তা থেকে সাংবাদিকদের তুলে নিয়ে যাওয়ার ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানান ক্র্যাব সভাপতি ও সাধারণ সম্পাদক।

এর আগে ১৯ জুলাই রাতে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। জানা যায়, এটিএন নিউজে সুমনের এক নারী সহকর্মী পল্লবী থানায় গত ১২ জুলাই মামলাটি করেন। ওই মামলায় এক আসামির ১৬৪ ধারায় জবানবন্দিতে ইমরান হোসেন সুমনের নাম আসায় পুলিশ তাকে গ্রেফতার করে। একদিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠান আদালত। ৬ দিন পর ২৬ জুলাই তাকে জামিন দেন আদালত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com