মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রংপুরে সার কেলেঙ্কারি: বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪ বৈরুতের ৩টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল: লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম মোংলা বন্দরের দুই হাজার শ্রমিককে খাদ্য সহায়তা খাল খননে সেচ সুবিধা বাড়বে, কৃষির উৎপাদন খরচ কমবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বিআইডব্লিউটিসির নতুন তিনটি জাহাজ উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রী চম্পাতলী খাল খননে চাষাবাদের আওতায় আসবে দেড় হাজার বিঘা জমি : বাণিজ্য মন্ত্রী মাধবপুরের যুবদলের সভাপতি বিরুদ্ধে বিজিএফ’র চাউল ছিনিয়ে নেওয়ার অভিযোগ কালীগঞ্জে যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার ঈদ উপহার বিতরণ রাজশাহীতে ঈদ ঘিরে বড় বিপদের সংকেত

ত্বক সুন্দর রাখতে যেসব খাবার খাবেন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৩২৪ বার পঠিত

লাইফস্টাইল ডেস্ক: কেবল রূপচর্চা করলেই যে সুন্দর ত্বক পাবেন এমন নয়। প্রাকৃতিক উজ্জ্বল ও প্রাণবন্ত ত্বকের জন্য চাই স্বাস্থ্যকর খাবার ও নিয়মিত ঘুম। পাশাপাশি পানি পান করতে হবে প্রচুর পরিমাণে। জেনে নিন ডায়েট মেন্যুতে কোন কোন খাবার রাখলে পাবেন উজ্জ্বল ও সুন্দর ত্বক।

বলিরেখাহীন ত্বকের জন্য ডালিম খেতে পারেন নিয়মিত। এতে হাকা ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের বুড়িয়ে যাওয়া রোধ করে। এছাড়া ত্বক উজ্জ্বল করার পাশাপাশি সূর্যের ক্ষতিকর রশ্মি থেকেও ত্বক রক্ষা করে ডালিমে থাকা উপাদান।

আখরোট খান সুন্দর ত্বক পেতে চাইলে। এতে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই ও প্রাকৃতিক তেল ত্বকের সৌন্দর্য বাড়ায় ভেতর থেকে। প্রতিদিন খানিকটা দই খেলে ত্বক থাকবে প্রাণবন্ত ও উজ্জ্বল। এতে থাকা প্রোটিন ত্বকের পাশাপাশি ভালো রাখে চুলও।

গাজরে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন প্রাকৃতিকভাবে ত্বক সুন্দর রাখে। তাই প্রতিদিন অন্তত একটি গাজর খান। বায়োটিন এবং ভিটামিন বি এর উৎস ডিম। এছাড়া ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও প্রোটিন পাওয়া যায় ডিম থেকে। নিয়মিত ডিম খেলে তাই ত্বক থাকে সুন্দর ও উজ্জ্বল।

প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় কমলা থেকে। ভিটামিন সি ত্বকের ক্ষতিগ্রস্ত কোষ নতুন করে গঠনে সাহায্য করে। এছাড়া এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যামিনো অ্যাসিড ত্বক রাখে প্রাণবন্ত।
সুন্দর ত্বকের জন্য প্রচুর পরিমাণে পানি পানের বিকল্প নেই। পানি কম খেলে ব্রণসহ নানা ধরনের সমস্যা দেখা দেয় ত্বকে। কোমল ও উজ্জ্বল ত্বকের জন্য তাই দিনে অন্তত ৮ গ্লাস পানি পান করুন।
তথ্য- টাইমস অব ইন্ডিয়া

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com