বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

শিক্ষার্থীদের কক্সবাজার ভ্রমণের প্রলোভন দেখিয়ে ভর্তি বানিজ্যে উত্তরা আইডিয়াল কলেজ

  • আপডেট টাইম : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ২৯৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: একাদশ শ্রেনীতে শিক্ষার্থীদের ভর্তি করতে নানা প্রতারনার আশ্রয় নিচ্ছেন উত্তরা আইডিয়ার কলেজের প্রতিষ্ঠাতা এস এম এইচ রশীদ বাবু। শিক্ষার মানহীন এই কলেজটিতে প্রতি বছরই শিক্ষার্থীদের নানা কৌশলে প্রলুব্ধ করে একাদশ শ্রেনীতে ভর্তি করা হয়। ব্যানারে কক্সবাজারে বিনা খরচে কলেজের নবীন বরনের বড় করে লেখা ছাপিয়ে ছাত্র/ছাত্রীদের প্রলুব্ধ করেন।

জানা যায় সরকারের ভর্তি বিজ্ঞপ্তির কয়েকমাস আগ থেকেই শিক্ষানীতি অমান্য করে ভর্তি মার্কেটিংয়ের লোক দিয়ে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে ছাত্র ও অভিবাবকদের নানা মিথ্যা আশ্বাস দিয়ে পরীক্ষার প্রবেশ পত্র সংগ্রহ করে নিজেরাই অনলাইনে আবেদন করেন। আবার অনলাইন আবেদনে শিক্ষার্থীর মোবাইল নাম্বার না দিয়ে নিজেদের মোবাইল নাম্বার ব্যবহারের অভিযোগও পাওয়া যায়। জানা যায়,অযোগ্য লোকদের শিক্ষক বানিয়ে বিভিন্ন বাসা বাড়িতে পাঠিয়ে কৌশলে ছাত্রছাত্রীদের একাদশ শ্রেণীতে ভর্তি করানোই বাবুর লক্ষ্য। মানহীন শিক্ষা, সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার নামে ফি, খাতা-কলম বিক্রি , ফরম পুরনে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়াই কলেজটির প্রধান কাজ। যাহা প্রতি বছর এইচ এসসির ফলাফল দেখেই প্রমান হয় শিক্ষা নিয়ে ব্যবসা করছে কলেজটির কর্তৃপক্ষ।

উত্তরা ৪ নং সেক্টরে কলেজটির একটি গার্লস ক্যাম্পাস রয়েছে যেটা সম্পুর্ন ভাবে অবৈধ। এই ক্যাম্পাসে শিক্ষার আড়ালে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ রয়েছে আশপাশের এলাকার মানুষের। সরেজমিনে এই ক্যাম্পাসে গিয়ে দেখা যায় এখানে কোন পড়া লেখার পরিবেশ নেই। অথচ এই ভুতরে বাড়িটিতে ৩০/৪০ জন ছাত্রীর ক্লাশ নেন বলে জানান কলেজের কর্তৃপক্ষ।

সুত্রে জনা যায়, উত্তরা আইডিয়াল কলেজে ছাত্র/ ছাত্রী ভর্তি করার উদ্দেশ্যে কিছু স্কুলের শিক্ষকদের ১% মালীকানা শেয়ার দেয়ার প্রলোভন দেখিয়ে ৪০ জন শিক্ষার্থী ভর্তির টার্গেট দেন পরিচালক বাবু যাহা শিক্ষা আইনের পরিপন্থি। ৪০ জন শিক্ষার্থী ভর্তির টার্গেট পুরন করেতে না পারায় এ যাবত কেউই কোন শেয়ার বা মালীকানা পাননি। বাবু নিজেও জানেন এমন কলেজে কেউ ৪০ জন শিক্ষার্থী ভর্তি করতেে পারবেনা, কৌশলে কিছু ছাত্র/ছাত্রী পাওয়াই তার উদ্দেশ্য। এসব বিষয়ে সাক্ষাতকারে উত্তরা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক এস এম এইচ রশীদ বাবু অধিকাংশ অভিযোগের বিষয়ে তিনি এটাকে তার ছাত্র/ছাত্রী ভর্তির কৌশল বলে দাবী করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com