মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রপ্তানি বাণিজ্য সহজ করলো বাংলাদেশ ব্যাংক

কমোডর আবু জাফর নৌপরিবহন অধিদপ্তরের ডিজি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ২৫৪ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: কমোডর আবু জাফর মোহাম্মদ জালাল উদ্দিনকে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির রেজিস্ট্রার পদে দায়িত্ব পালন করেন।

কমোডর আবু জাফর মোহাম্মদ জালাল উদ্দিনের চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করে বুধবার (১২ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

একই আদেশে নৌপরিবহন মন্ত্রণালয়ের মহাপরিচালক কমোডর সৈয়দ আরিফুল ইসলামকে বাংলাদেশ নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

অপর এক আদেশে বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার মো. শফিকুল ইসলাম মোল্লাকে কুর্মিটোলার সিভিল এভিয়েশন উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ এবং বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট লেফটেনেন্ট শাহ মো. রাশেদ রাহাতকে কুর্মিটোলার সিভিল এভিয়েশন উচ্চ বিদ্যালয়ের অ্যাডজুটেন্ট করা হয়েছে।

এছাড়া পৃথক আদেশে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে বদলির আদেশাধীন মো. দাউদ হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির বস্তি উন্নয়ন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

পৃথক আদেশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের তথ্য কর্মকর্তা মো. আতিকুর রহমানকে তথ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

অপর আদেশে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার ডা. কিশলয় সাহাকে স্বাস্থ্যসেবা বিভাগে বদলি করা হয়েছে।

পৃথক আদেশে পরবর্তী পদায়নের জন্য অর্থ বিভাগে বদলি করা হয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্সের হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আলীকে। তাছাড়া অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার প্রতিরক্ষা অডিট অধিদপ্তরের মো. আলমগীর হোসেনকে প্রধানমন্ত্রী কার্যালয়ের স্পেশাল সিকিউরিটি ফোর্সের হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com