সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সংসদের অধিবেশন শুরু চাঁদের কক্ষপথে আর্টেমিস, ১৯৭২-এর পর প্রথম চন্দ্রপরিক্রমার অপেক্ষা পাকুন্দিয়ায় তুলার গুদামে আগুনে ক্ষতি ২০ লাখ টাকা মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এয়ার এশিয়া এক্স বাড়াচ্ছে ভাড়া, কমাচ্ছে ফ্লাইট স্ট্রবেরি চাষে মামুনের সফলতায় উদ্বুদ্ধ টাঙ্গাইলের তরুণরা একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী কালিয়াকৈরে স্ট্যাম্পে বন বিভাগের জমি বিক্রি ও নেপথ্যে আমিন ভাঙ্গারি চক্র নির্বিকার প্রশাসন বেইজিং সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধের ধাক্কায় নিভে যাচ্ছে কায়রোর রাত কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকবিলায় বিমান প্রতিরক্ষা সক্রিয় : সেনাবাহিনী

ঝড়-বৃষ্টি হতে পারে আজ দেশের ১৭ অঞ্চলে

  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ২৬২ বার পঠিত

 
নিজস্ব প্রতিবেদক: দেশের ১৭টি অঞ্চলে আজ ঝড়-বৃষ্টি হতে পারে। সেসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সর্তকতা সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সর্তকতা সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণ-পূর্ব/পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টি ছিল না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com