সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনা ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর তেলের লাইনে বিরোধীদলীয় নেতার গাড়ি, হেঁটে যোগ দিলেন অনুষ্ঠানে আপনি কাউকে ১০০% খুশি করতে পারবেন না : ভাবনা ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ জ্বালানি তেলের চাপ নিয়ন্ত্রনে ধামইরহাট পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি কুড়িগ্রামে চাকুরী মেলা অনুষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পেল, ১২৪ জন। ইরানে পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা: পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’, ক্ষয়ক্ষতি মূল্যায়ন চলছে ডিএনসিসির কাউন্সিলর শফিকুলের বিরুদ্ধে দুর্দকের তদন্ত প্রতিবেদন ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন

অনেক বেশি সংক্রামক করোনার নতুন রূপ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ২৬৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: মালেশিয়ায় শনাক্ত হওয়া নোভেল করোনাভাইরাসের পরিবর্তিত একটি রূপ অনেক গুণ বেশি সংক্রামক। তবে তুলনামূলকভাবে কম প্রাণঘাতি। সিঙ্গাপুরের এক সংক্রামক বিশেষজ্ঞ এ তথ্য জানিয়েছেন।

রোববার মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক নুর হিশাম আবদুল্লাহ ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘সদ্য খোঁজ মেলা ‘ডি৬১৪জি’ নামের এই নতুন রূপটি ১০ গুণ বেশি ছোঁয়াচে।’ করোনার সম্ভাবনাময় সব ভ্যাকসিন এই রূপান্তরিত ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে অক্ষম প্রমাণিত হতে পারে বলেও দাবি করেছেন তিনি।

ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের পরামর্শক এবং যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল সোসাইটি অব ইনফেকশাস ডিজিজের নির্বাচিত প্রেসিডেন্ট পল তামবায়াহ জানান, করোনার ডি৬১৪জি রূপটি সিঙ্গাপুরেও পাওয়া গেছে।

তিনি জানান, ইউরোপে বিস্তার হওয়া নোভেল করোনাভাইরাসের বদল হওয়া রূপটি কম মৃত্যু ঘটিয়েছে, যার মানে হচ্ছে এটি কম প্রাণঘাতি।

পল তামবায়াহ বলেন, ‘ভাইরাসটির আরও সংক্রামক এবং কম প্রাণঘাতি হওয়া হয়তো ভালো কিছু হতে পারে। অনেক বেশি মানুষকে আক্রমণ করা এবং তাদের মৃত্যু না ঘটানোর মধ্যে ভাইরাসের স্বার্থই নিহিত আছে। কারণ, ভাইরাসকে আক্রান্ত ব্যক্তির ওপর খাদ্য ও আশ্রয়ের জন্য নির্ভর করতে হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com