রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো জার্মানি ও যুক্তরাজ্যে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট শারা সরকারি সফরে যুক্তরাষ্ট্রে সেনাবাহিনী প্রধান আসন্ন নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিএনপি নেতা আলহাজ্ব শফিউল আলম শফি’র নাম আলোচনায় শীর্ষে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর সরকারি দলের সংসদীয় সভা আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে উচ্চপর্যায়ের সভা আজ ফরিদপুরে ‘তেল নাই’ লেখা দুই পাম্পে মিললো ২৮ হাজার লিটার তেল শিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন মোবারক উল্লাহ মজুমদার এর করব জেয়ারত করলেন দীর্ঘ ছুটির পর শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ; পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে বিশেষ নির্দেশনা

নরসিংদীতে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ২৬২ বার পঠিত

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে আবাসিক হোটেলের একটি কক্ষে রেশমী আক্তার (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের বাজির মোড় এলাকার আল মামুন হোটেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সামসুল হক (৪৫) কে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এলাকার লহরি এলাকার সামসুল হকের সঙ্গে তার স্ত্রী ও দুই সন্তানের জননী রেশমী আক্তারের পারিবারিক কলহ চলছিল। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় রেশমী আক্তার দুই বছর ধরে একাই নরসিংদী শহরের বিলাসদী মহল্লার একটি ভাড়া বাড়িতে আলাদা বসবাস শুরু করেন। শনিবার বেলা ১১টার দিকে স্বামী সামসুল হক নবীনগর থেকে এসে তার স্ত্রী রেশমী আক্তারকে ফোন করে শহরের আল মামুন আবাসিক হোটেলে যেতে বলেন। স্বামীর কথামতো স্ত্রী রেশমী ওই হোটেলের কক্ষে গেলে সেখানে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী রেশমীকে কুপিয়ে হত্যা করে সামসুল হক। পরে এক হোটেল বয় কক্ষের দরজার নিচ দিয়ে রক্ত বের হতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রেশমী আক্তারের মরদেহ উদ্ধার ও তার স্বামীকে আটক করে।

নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার দত্ত চৌধুরী জানান, ময়নাতদন্তের জন্য গৃহবধূর মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত সামসুল হককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com