শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

নজরুলের প্রয়াণ দিবসে ‘পূবের জানালা রুদ্ধ’

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ২৭৭ বার পঠিত

বিনোদন ডেস্ক: বাউণ্ডুলে কবি হাবিব আর মির্জা বাড়ির মেয়ে ফিরোজা পরস্পরকে ভালোবাসে। হাবিব বি. এ. পাশ করতে পারেনি। কবিতা লেখে, বাঁশি বাজায়। এজন্য মির্জা সাহেব হাবিবকে পছন্দ করেন না। ফিরোজাকে জানিয়ে দেন, হাবিব বি. এ. পাশ না করা পর্যন্ত তার সঙ্গে বিয়ে হবে না।

এদিকে ফিরোজা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। চিকিৎসক জানিয়েছেন, তার সময় বেশি নেই। হাবিবের বাঁশির সুর শোনা যায় বলে মির্জা সাহেব ফিরোজার ঘরের পূর্ব পাশের জানালা সবসময় বন্ধ করে রাখেন। মৃত্যু শয্যায় থাকা ফিরোজা বাবাকে অনুরোধ করে শেষবারের মতো জানালাটা খুলে দিতে। এটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘ঝিলিমিলি’ নাটকের গল্প।

এই নাটক নিয়ে নির্মিত হয়েছে টিভি নাটক ‘পূবের জানালা রুদ্ধ’। এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন প্রশান্ত অধিকারী। এতে হাবিব চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। ফিরোজা চরিত্রটি রূপায়ন করেছেন লাবণ্য লিজা। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রহমত আলী, লায়লা হাসান প্রমুখ।

কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে ২৭ আগস্ট রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com