বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

প্রণবের জন্য বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে আজ

  • আপডেট টাইম : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭৪ বার পঠিত

নিউজ ডেস্ক: ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে আজ এক দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে বাংলাদেশে।

রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আজ বাংলাদেশের সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।

এছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হবে বলে জানা গেছে।

গতকাল মঙ্গলবার দিল্লির লোদি রোডে গান স্যালুটের মাধ্যমে, চোখের জলে, ফুলেল শ্রদ্ধায় শেষবিদায় জানানো হয় বাংলাদেশের এই অকৃত্রিম বন্ধুকে। শ্রদ্ধা জানাতে ছুটে গেছেন ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে দল-মত-নির্বিশেষে সর্বস্তরের বিশিষ্ট ব্যক্তিরা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানান নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন।

একাত্তরের মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকা রাখা রাজনীতিক ও নড়াইলের জামাইবাবু প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে আজ বুধবার রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, আজ দেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। অন্যদিকে ভারতে সোমবার থেকেই পালিত হচ্ছে সাত দিনের রাষ্ট্রীয় শোক; সাত দিনই জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল ভারতের এই সাবেক রাষ্ট্রপতির। তাই দিল্লির রাজাজি রোডের বাড়ি থেকে শুরু করে লোদি রোড মহাশ্মশান—সব ক্ষেত্রেই কভিড-১৯ প্রটোকল মেনে শেষকৃত্য করা হয়। পিপিই পরেই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন তাঁর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। পরিবারের অন্য সদস্যরাও পিপিই পরে শামিল হয়েছিলেন শেষকৃত্যে। এ ছাড়া কভিড প্রটোকল মেনে শ্মশানেও লোকসংখ্যা সীমিত রাখা হয়েছিল। অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার পর তাঁর অস্থিভস্ম বিসর্জন দেওয়া হবে হরিদ্বারে। প্রণবের এই শেষবিদায়ের মধ্য দিয়ে অবসান হলো পাঁচ দশকের বর্ণময় একজন বাঙালি রাজনীতিবিদের এক অধ্যায়ের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com