সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

করোনা ৫ কোটি নারীকে দারিদ্র্যের দিকে ঠেলে দেবে: জাতিসংঘ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮০ বার পঠিত

ডেস্ক: করোনা মহামারী নারী ও পুরুষের মধ্যে দরিদ্রতার ব্যবধান বাড়াবে। এই মহামারী ৪ কোটি ৭০ লাখেরও বেশি নারী ও কিশোরীকে আগামী বছরের মধ্যে দরিদ্র জীবনযাপনের দিকে ঠেলে দেবে।

আজ বুধবার জাতিসংঘ এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের অনুমান, অর্থনৈতিক পতন ও চাকরি হারানোর কারণে পুরুষের তুলনায় অনেক বেশি সংখ্যক নারী দরিদ্র হবে। সাব-সাহারা ও ল্যাটিন আমেরিকার দেশগুলোতে অনানুষ্ঠানিক শ্রমিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

জাতিসংঘের লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতাবিষয়ক সংস্থা ইউএন ওমেন জানিয়েছে, দীর্ঘ সময়ে লকডাউনে খুচরাবাজার, রেস্তোরাঁ ও হোটেলগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় মহামারিকালে পুরুষদের তুলনায় নারীরা দ্রুত চাকরি হারিয়েছে। গৃহস্থালী কর্ম ও পরিচ্ছন্নতা কর্মীদের মতো অনানুষ্ঠানিক অর্থনীতিতে সম্পৃক্ত নারীদের স্বাস্থ্যসেবা, বেকারভাতা বা অন্যান্য সুরক্ষা নেই বা থাকলেও তা খুবই সামান্য।

ইউএন ওমেনের প্রধান ফুমজিল এমলাম্বো-এনজিচুকা বলেন, ‘আমরা জানি নারীরা পরিবারের যত্নের জন্য অধিকাংশ দায়-দায়িত্ব গ্রহণ করে ; তাদের আয় কম, সঞ্চয় কম এবং চাকরির নিরাপত্তা অনেক কম।’

আন্তর্জাতিক শ্রম সংস্থার দেওয়া তথ্যানুযায়ী, করোনার কারণে গত জুনে বিশ্বের ৭০ শতাংশ গৃহস্থালী কর্মী তাদের চাকরি হারিয়েছে।

জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপি ও ইউএন ওমেনের হিসেবে, এই মহামারি সব মিলিয়ে ৯ কোটি ৬০ লাখ মানুষকে আগামী বছরের মধ্যে চরম দারিদ্রের দিকে ঠেলে দেবে। এদের প্রায় অর্ধেক নারী ও কিশোরী। সূত্র: আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com