শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভুয়া ডিবি পরিচয়ে প্রভাব বিস্তারের অভিযোগ: কে এই রাসেল, স্থানীয়দের মধ্যে উদ্বেগ ‘প্রমাণহীন অভিযোগে সম্মানহানির চেষ্টা’—আলম সাব্বিরের প্রতিবাদ পটুয়াখালী ভার্সিটির জনসংযোগ বিভাগের প্রথম পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডেপুটি রেজিস্ট্রার ড. রাহাত মাহমুদ। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ আবু তালেবের গণসংযোগে ধনপুরজুড়ে ব্যাপক সাড়া ভালুকায় ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে গ্রাহকরা দৈনিক এদিন পত্রিকায় তাহিরপুর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সামায়ুন আহমদ পিরোজপুরে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে চাকরি মেলা অনুষ্ঠিত তেভাগা আন্দোলনের নেতা হাজী মোহাম্মদ দানেশ এর ১২৬ তম জন্মবার্ষিকী পালিত দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলা প্রয়োজন: সেনাপ্রধান

দেশে ক্রিকেট ফেরাতে বিসিবির দুই শর্ত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯৮ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক: করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকায় জাতীয় দল ও হাই পারফরম্যান্স (এইচপি) দলকে শ্রীলঙ্কায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ।

কিন্তু শ্রীলঙ্কা সফর নিয়ে তৈরি হয়েছে জটিলতা। সফর হবে কি না তা এখনও নিশ্চিত নয়। ক্রিকেটাররা স্বাস্থ্যবিধি মেনে মাঠে অনুশীলন করছেন। বিদেশি কোচিং স্টাফরা প্রায় সবাই এখন বাংলাদেশে। এরই মধ্যে ছেলেদের নিয়ে কাজ শুরু করেছেন।

এজন্য শিগগিরই দেশের মাটিতে প্রতিযোগিতামূলক ক্রিকেটের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে আন্তর্জাতিক সিরিজ হবে নাকি ঘরোয়া ক্রিকেট শুরু করবেন তা পরিস্কার করেননি বিসিবি সভাপতি।

সোমবার মিরপুরে নাজমুল হাসান বলেন, ‘আমরা ক্রিকেট ফিরিয়ে আনবো এতোটুকু আমরা জানি। কিভাবে তা জানি না। বাইরের কারো সাথে হবে কি না জানি না। আমারা নিজেদের ক্রিকেট শুরু করে দিবো, হয়তো ঘরোয়া ক্রিকেটও। ’

তবে সিদ্ধান্তটা হুটহাট নিয়েছেন তা বোঝা গেল আরেক প্রশ্নের জবাবে। বিসিবি সভাপতি বলেন, ‘কি করবো সেটা এখন বলছি না। কিছু তো একটা করবোই। ক্রিকেট মাঠে ফেরাবো। এখন কোচিং স্টাফরা আছে। ছেলেরা এতোদিন খেলার বাইরে, ওদেরকে আবার খেলার মাঠে নিয়ে আসবো। ’

ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হয়েছিল মার্চে। করোনার কারণে প্রথম রাউন্ডের পরই লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে। ঢাকা লিগ দিয়ে ঘরোয়া ক্রিকেট শুরু হতে পারে কি না এমন প্রশ্নের উত্তরেও বিসিবি সভাপতি ছিলেন এলোমেলো।

‘একেবারে ওই রকম কিছু করতে পারব কি না জানি না। আমরা তো সব ক্লাবগুলোকে ম্যানেজ করতে পারব না। যেটুকু আমরা ম্যানেজ করতে পারব ততজনকে নিয়েই করবো। এটা আপনার ৪০ বা ৬০ খেলোয়াড় হতে পারে। করোনাকালীন সময়ে ওদের নিরাপত্তা বলয় নিশ্চিত করতে হবে। আমরা যতটুকু নিয়ন্ত্রণ করতে পারব ততটুকু খেলা চালাব। তবে মাঠে খেলা গড়াবেই।’ – বলেন নাজমুল হাসান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com