শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক আসমা শাহীন পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবসে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আইন বিষয়ক সম্পাদক রাজাপুরের সন্তান তানভীর হাসান সোহেল জমি দখলের অপচেষ্টায় হামলা-ভাঙচুর, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার ছিনাই ইউনিয়ন চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী খন্দকার মাহাবুবুর রহমান তাহিরপুর রাজনীতিতে নতুন আলোচনার নাম আমির হোসাইন দিনাজপুরের হিলিতে আর্জেন্টিনা সমর্থকদের ১৪০ ফিট পতাকা নিয়ে আনন্দ র‍্যালি ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনের তাণ্ডব লাখ লাখ টাকার মালামাল পুড়ে ছাই ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার টাকা দাবি প্রতিবাদে মানববন্ধন পবিত্র গাদিরে খুম ঈমানী ঘোষণার শোকরিয়া সমাবেশ ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত

দেশে করোনায় প্রাণ হারালেন আরও ৪৩ জনের

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন আরও ৪৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮০২ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৭২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৪১ হাজার ৫৬ জনের।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৪৩৯ জন। এই পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৫৯৪ জন।
মারা যাওয়া ৪৩ জনের মধ্যে ৩৬ জন পুরুষ ও ৭ জন নারী। সবাই হাসপাতালে মারা গেছেন।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন, তাদের মধ্যে ঢাকায় ২৭ জন, চট্টগ্রামে ৩ জন, রাজশাহীতে ২ জন, খুলনায় ৫ জন, সিলেটে ৪ জন ও রংপুরে ২ জন রয়েছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, নিহতদের মধ‌্যে ৩১ থেকে ৪০ বছরের ১ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৬০ বছরের ওপরে ৩২ জন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com