শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ব্রেন টিউমারের যে লক্ষণগুলো অবহেলা করলেই বিপদ! ফেলে দেয়া আলুর খোসা যেভাবে কাজে লাগানোর যায় গানে গানে বেঁচে থাকবেন পপগুরু আজম খান জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনায় জোর দিলেন রাষ্ট্রপতি জ্বালানি খাতে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ইউএই’র গোল্ডকাপ ফুটবলে নান্দাইলের বালিকাদের জয়, তথ্য প্রতিমন্ত্রীর অভিনন্দন শোক সংবাদঃ রছুলপুর বহুমুখীউচ বিদ্যালয়ের অবঃসহকারী শিক্ষক হযরত আলী স্যার ইন্তেকাল করেছেন চিলমারী সাব-রেজিষ্টার বৃষ্টির পানি পড়ে দলিল-পত্রাদি নষ্টের আশংখা বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক আওয়ামী লীগের প্রেমে পড়েছে সরকার: নাসীরুদ্দীন পাটওয়ারী

ফেলে দেয়া আলুর খোসা যেভাবে কাজে লাগানোর যায়

  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১ বার পঠিত

সিটিজেন নিউজ ডেস্ক: আমাদের নিত্যদিনের খাবারে আলু গুরুত্বপূর্ণ একটা অনুসঙ্গ। ব্যবহারের জন্য আলু প্রস্তুতের পর এর খোসাগুলো আমরা সাধারণত ফেলে দেই। কিন্তু আপনি জেনে অবাক হবেন ফেলে দেয়া এই খোসাও কাজে লাগানো যায়। আলুর খোসা ডাস্টবিনে ফেলার আগে সেগুলোকে কাজে লাগানোর কিছু বুদ্ধিদীপ্ত উপায় জেনে নিন-

চিপস তৈরি করুন

আপনি যদি এখনও আলুর খোসার চিপস না খেয়ে থাকেন, তবে এখনই বানাতে বসে যায়। এটি অসাধারণ একটি স্ন্যাকস। এই চিপস তেলে ভেজে অথবা এয়ার-ফ্রাই করে বানাতে পারেন। পরিষ্কার করা আলুর খোসাগুলো তেলে ছেড়ে দিন। ভাজা হয়ে গেলে, সেগুলোতে লবণ, গোলমরিচ এবং আপনার পছন্দের যেকোনো মসলা যেমন স্মোকড পাপরিকা, রসুনের গুঁড়া বা রোজমেরি দিয়ে নিন। আরও স্বাস্থ্যকর উপায়ে তৈরি করতে চান? একটি বেকিং ট্রে-তে ছড়িয়ে দিয়ে ২০০° সেলসিয়াস তাপমাত্রায় ১০ থেকে ১৫ মিনিটের জন্য রোস্ট করুন। এর ফরে হালকা, মুচমুচে নাস্তা তৈরি হয়ে যাবে, যার জন্য আপনার প্রায় কোনো খরচই হবে না।

ছত্রাকনাশক তৈরি করুন

ছত্রাক নিয়ে সমস্যায় ভুগছেন? আলুর খোসা আপনার ত্রাতা। আলুতে প্রাকৃতিকভাবে সোলানিন থাকে, যা ছত্রাক-প্রতিরোধী গুণসম্পন্ন একটি যৌগ। আলুর খোসা ব্যবহার করে ঘরেই ছত্রাকনাশক তৈরি করতে পারেন। সোলানিন বের করার জন্য খোসাগুলো পানিতে সেদ্ধ করুন। কিছুক্ষণ রেখে দিন, তারপর প্রাপ্ত তরলটি ব্যবহার করুন। এই ছত্রাকনাশকটি আক্রান্ত গাছে স্প্রে করতে পারেন। এর সুবিধা হলো এটি জৈব এবং এর জন্য একেবারেই কোনো খরচ হবে না।

কম্পোস্টে ফেলুন

আলুর খোসা আপনার কম্পোস্টের জন্য একটি চমৎকার সংযোজন। এটি নাইট্রোজেনে সমৃদ্ধ এবং যেকোনো কম্পোস্টের স্তূপে একটি মূল্যবান সবুজ উপাদান। কম্পোস্টে নিয়মিত আলুর খোসা যোগ করতে পারেন। তবে একটি বিষয়ে সচেতন থাকুন, যদি আপনার কম্পোস্টের স্তূপ যথেষ্ট তাপ উৎপন্ন না করে, তবে আলু পচে যাওয়ার আগেই তাতে অঙ্কুর গজাতে পারে।

মাশরুম চাষ করুন

আলুর খোসা আসলে তরল সোনা। আপনি এটি মাশরুম চাষের জন্য ব্যবহার করতে পারেন। আপনার আলুর খোসা কাঠের গুঁড়ার সঙ্গে মিশিয়ে তাতে মাশরুম স্পন দিন। খোসাগুলো বেড়ে ওঠা ছত্রাককে অতিরিক্ত পুষ্টি সরবরাহ করবে। ফসল তোলার পর ব্যবহৃত মিশ্রণটি সরাসরি কম্পোস্টে দিয়ে দেওয়া যেতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com