বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় তিন বাসের মুখোমুখী সংঘর্ষে নিহত ১ পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী লঞ্চের নির্ধারিত ভাড়া থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার : নৌ প্রতিমন্ত্রী পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে জরিমানা জনগণ চাইলে নির্বাচন তরুণদের দাবিতে এগিয়ে মুবিন কুড়িগ্রামের উলিপুরে হামলা মামলার আসামি ধরতে যাওয়া পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টির অভিযোগ উঠেছে। ট্রাকের ধাক্কায় এমপি ড. আতিক মুজাহিদের গাড়ি বিধ্বস্ত, আহত কয়েকজন। দোহায় বিস্ফোরণের শব্দ, ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি কাতারের নিরাপত্তা প্রধান লারিজানির হত্যার প্রতিশোধ নেওয়া হবে: ইরানের সেনাপ্রধান

বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে ২৫০ কোটি ডলার ঋণ দেবে জাপান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯
  • ৩৫৮ বার পঠিত

অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে ২৫০ কোটি ডলার ঋণ সহযোগিতা দিতে সম্মত হয়েছে জাপান। বুধবার টোকিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠক শেষে তাদের উপস্থিতিতে এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে। এটি দু’দেশের মধ্যকার ৪০তম উন্নয়ন সহায়তা চুক্তি।

জাপান টাইমসজাপান টাইমস-এর খবরে জানানো হয়েছে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার বিবেচনা করে জাপান। চীনা আধিপত্যের বিপরীতে সেখানে পণ্য ও জনগণের অবাধ প্রবাহ নিশ্চিতে ঢাকাকে অবকাঠামো খাতে সহায়তা দিচ্ছে টোকিও।

সরকারি বার্তা সংস্থা বাসস জানিয়েছে, চুক্তির পর সেখানে সাংবাদিকদের ব্রিফিং করেন পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক। তিনি জানান, জাপানের এই ঋণ সহায়তা দিয়ে মাতার বাড়ি সমুদ্র বন্দর উন্নয়ন প্রকল্প, ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১), বিদেশি বিনিয়োগ সহায়ক প্রকল্প (২), জ্বালানি দক্ষতা ও সুরক্ষা সহায়ক প্রকল্প (পর্যায়-২) ও মাতার বাড়ি আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে (৫) অর্থায়ন করা হবে।

বাসস-এর প্রতিবেদনে বলা হয়েছে শিনজো আবের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন বাস্তবতা তুলে ধরেছেন। তিনি বলেছেন, ‘স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উন্নত হওয়ার সব মানদণ্ডে উত্তীর্ণ হয়েছে বাংলাদেশ। আমরা ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে উন্নীত হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি।’

শেখ হাসিনা বলেছেন, ‘উন্নয়নের লক্ষ্য অর্জনে জাপান সব সময় বাংলাদেশের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা দেবে বলে আমাকে আশ্বস্ত করেছেন জাপানের প্রধানমন্ত্রী’। এদিকে জাপান টাইমস জানিয়েছে, বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুক্ত বাণিজ্যের প্রসার ঘটাতে একত্রিত হয়ে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন আবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com