বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স মিলবে অনলাইনে

  • আপডেট টাইম : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অনলাইনে বিআরটিএর শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স পাবেন গ্রাহকরা।

আগামী ২০ সেপ্টেম্বর হতে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বিশেষ সেবা সপ্তাহ পালন করবে। আর এই সময়ে অনলাইনে মিলবে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিআরটিএর বিশেষ সেবা সপ্তাহ পালন সংক্রান্ত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিআরটিএর সেবা সপ্তাহে চলাকালে অনলাইনে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ও অনলাইনে মোটরসাইকেল রেজিস্ট্রেশন দেওয়া হবে।

বিআরটিএর এসব বিশেষ সেবাসমূহ বিআরটিএর সব সার্কেল অফিসে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গ্রাহকরা নিতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com