রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ তদন্ত কমিটি গঠন: তিন দিনের মধ্যে প্রতিবেদন প্রধানমন্ত্রী জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের সেবায় কাজ করতে চান আমিনুল ইসলাম সুমন পবিত্র ঈদুল ফিতর উৎসবে বিভিন্ন মসজিদে উপস্থিত সায়ন্তিকা ব্যানার্জি ও ববি হাকিম ঈদের দিন মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী আমরা চাই, প্রত্যেকে যেন সাংবিধানিক অধিকার ভোগ করতে পারে : অর্থমন্ত্রী এক মাসেই সরকারের কর্মকাণ্ড জনগণের সামনে দৃশ্যমান: পানিসম্পদ মন্ত্রী মাধবপুরে খাল কাটা কর্মসূচি উদ্বোধন করেন আনোয়ার হোসেন বেলাল যশোর সদর উপজেলা ঈদুল ফিতর জামাত অনুষ্ঠিত

টঙ্গীতে দুর্বৃত্তদের কোপে যুবক নিহত, আহত ২

  • আপডেট টাইম : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৭ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি: টঙ্গীতে দুর্বৃত্তরা কুপিয়ে মিলনকে (৩০) নামে এক যুবককে হত্যা করেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে টঙ্গীর ফকির মার্কেট আলেরটেক এলাকায় এ ঘটনা ঘটে। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

মিলন টঙ্গীর মিরাশপাড়া এলাকার পারমিতা ফ্যাশন ওয়াসিং কারখানায় চাকরি করতেন। দুর্বৃত্তের হামলায় প্রিন্স (২২) ও টিটু (২৫) নামে দুই যুবক আহত হয়েছেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, রাতের ওই সময়ে টঙ্গীর আলেরটেক এলাকার মিঠু খন্দকারের ডিশ অফিসের সামনে টিটু, প্রিন্স ও মিলনসহ ৫/৭ জন লোক আড্ডা দিচ্ছিলেন। এসময় আকস্মিকভাবে মুখে মাস্ক পরিহিত অবস্থায় ৩৫-৪০ জন সশস্ত্র দুর্বৃত্ত মিলন ও তার সহযোগীদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে চলে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত প্রিন্সকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। কী কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা এখনও জানা যায়নি। তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com