শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
হরমুজের জন্য ‘প্রতিরক্ষামূলক’ বাহিনীর নেতৃত্ব দেবে ফ্রান্স ও যুক্তরাজ্য ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে হরমুজ খুলে দেওয়ার ঘোষণাকে স্বাগত অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর দিনাজপুরে ছাগল পালন করে স্বাবলম্বী এক যুবক সার্ক প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা স্মরণ আন্টালিয়া ফোরামে বাগেরহাটে কামনা সাগরে স্নান, সম্প্রীতির বন্ধনে গঙ্গাচন্না মিলন মেলা টিআরসি পদে নিয়োগ উপলক্ষে নেত্রকোণায় ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত চিলমারীতে নিখোঁজ শিশুর ম’রদেহ বাড়ির পাশের ঝোপ থেকে উদ্ধার নোয়াখালীতে ডিজেলসহ ৪জন আটক রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা

সরকারি অনুদানের প্রীতিলতা হচ্ছেন তিশা

  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৪ বার পঠিত

 

বিনোদন ডেস্ক: বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ছোট পর্দার পাশাপাশি নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করছেন। এরই ধারাবাহিকতায় তিনি এবার সরকারি অনুদানের সিনেমায় নাম লেখিয়েছেন।

ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতাকে নিয়ে নির্মাণাধীন সিনেমায় অভিনয় করবেন তিশা। এতে বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাস চরিত্রে মনোজ প্রামাণিককে দেখা যাবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। এতে তিশার নাম ঘোষণা করা হয়।

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের ‘ভালোবাসা প্রীতিলতা’ উপন্যাস অবলম্বনে এটি নির্মিত হচ্ছে। সিনেমাটি প্রযোজনা ও পরিচালনা করছেন প্রদীপ ঘোষ।

মহরত অনুষ্ঠানে সেলিনা হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার।

অনুষ্ঠানে সিনেমা প্রসঙ্গে পরিচালক প্রদীপ বলেন, ‘আমরা খুব শিগগির এর শুটিং শুরু করব। পরিকল্পনা আছে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই কাজে নামার।’

এ চলচ্চিত্রে আরো অভিনয় করবেন—মান্নান হীরা, মৃন্ময়ী রূপকথা, কামরুজ্জামান তাপু, ইন্দ্রাণী ঘটক, অমিত রঞ্জন দে, সুচয় আমিন, পাশা মোস্তফা কামাল, মিজান রহমান, আহমেদ আলী, নাজমুল বাবু, সুধাংশু তালুকদার, আরিফুল ইসলাম হাবিব, পংকজ মজুমদার, তামিমা তিথি প্রমুখ।

২০১৯-২০ অর্থ বছরের অনুদানের এই সিনেমার পোশাক পরিকল্পনায় রয়েছেন শিল্পী কনক আদিত্য। সংগীত পরিচালনা করছেন বাপ্পা মজুমদার।

এদিকে বীরকন্যা প্রীতিলতাকে নিয়ে ‘প্রীতিলতা’ নামে আরো একটি সিনেমা নির্মিত হচ্ছে। এতে নাম ভূমিকায় অভিনয় করবেন চিত্রনায়িকা পরীমনি। এটি পরিচালনা করছেন রাশিদ পলাশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com