বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী হজযাত্রীদের জন্য মিনায় শুরু হয়েছে তাঁবু তৈরির কাজ আউটলুক লাইট বন্ধে মাইক্রোসফটের নির্দেশনা আমার কম কাজ করলেও চলে : স্পর্শিয়া কৃষি খাতে ১,১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: তথ্য উপদেষ্টা ইসরাইলি হামলায় শিশুসহ ১০ ফিলিস্তিনি নিহত সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে হত্যা মামলার আসামি গ্রেপ্তার ট্রাম্পের হুমকিতে পড়া অর্থনীতি চাঙা করার প্রতিশ্রুতি কানাডার প্রধানমন্ত্রীর কৃষকদের মাঝে যথাসময়ে সার-বীজ প্রদানে সরকার পদক্ষেপ নিয়েছে: কৃষি মন্ত্রী

কুয়েতের আমির শেখ সাবাহ মারা গেছেন

  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮১ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমাদ আর নেই। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ৯১ বছর বয়সে তিনি মৃত‌্যুবরণ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন) । কুয়েতের সরকারি সংবাদমাধ্যম কুয়েত টিভি এ তথ‌্য জানিয়েছে।

১৮ জুলাই স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন শেখ সাবাহ। একদিন পরই তার অস্ত্রোপচার করা হয়। ২৩ জুলাই উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়।

উত্তরসূরি হিসেবে শেখ সাবাহ তার ভাই যুবরাজ শেখ নাওয়াফ আল আহমাদ আল সাবাহর নাম ঘোষণা করেছিলেন।

কুয়েতি আমিরের দপ্তর এক বিবৃতিতে বলেছে, ‘কুয়েতের জন্য জনগণ, ইসলামিক ও আরব বিশ্ব এবং বন্ধুপ্রতীম দেশগুলোর জনগণের জন্য অতন্ত্য দুঃখজনক ও শোকাবহ যে, আমির ই দিওয়ান কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমাদ আল জাবির আল সাবাহ’র মৃত্যুর জন্য শোক প্রকাশ করছে।’

২০০৬ সাল থেকে আমির হিসেবে কুয়েত শাসন করছিলেন শেখ সাবাহ। তবে ৫০ বছরেরও বেশি সময় তিনি দেশটির পররাষ্ট্র নীতি নির্ধারণের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি প্রতিবেশী বড় দেশগুলোর সঙ্গে ভারসাম্য বজায় রেখেছেন। বিশেষ করে সৌদি আরবের সঙ্গে তিনি সম্পর্ক জোরদার করেছেন, সাবেক দলখদার ইরাকের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করেছেন এবং ইরানের সঙ্গে আলোচনার দ্বার উন্মুক্ত করেছিলেন। কাতারকে যখন সৌদি ও অন্যান্য আরব রাষ্ট্রগুলো বয়কট করেছিলেন আমির শেখ সাবাহ তখন মধ্যস্থতার চেষ্টা করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com