বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পবিত্র আশুরার ছুটি কবে, জানা গেল জেনে নিন কাঁঠালের পিঠা তৈরির রেসিপি শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? শিল্পকলায় দুই দিনব্যাপী সংগীত উৎসব পুশইনের মতো অমানবিক আচরণের নজির পৃথিবীতে বিরল: মঞ্জু ত্রিশালে ৬৫৯ অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত নববর্ষ উৎসব হিসেবে মহররম উদযাপন ইসলামের আদর্শ বিরোধী ও খারেজী চক্রান্ত। – আল্লামা ইমাম হায়াত ====================== রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা

ট্রাম্প হাসপাতালে

  • আপডেট টাইম : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ২৯৫ বার পঠিত

ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর অতিরিক্ত সতর্কতা অবলম্বন ও সুচিকিৎসার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হাসপাতালে নেওয়া হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, করোনা শনাক্তের ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে।

ওয়াশিংটনে ওয়াইট হাউস কর্মকর্তারা বলছেন, সতর্কতা হিসেবেই প্রেসিডেন্ট ট্রাম্পকে হাসপাতালে নেওয়া হচ্ছে। প্রেসিডেন্টের হেলিকপ্টার মেরিন ওয়ান হোয়াইট হাউস প্রাঙ্গণ থেকে তাকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা হয়।

এর আগে, করোনা ভাইরাসের ‘উপসর্গ’ দেখা দেয়ায় বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে ৭৪ বছর বয়সের ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি এবং তাঁর স্ত্রী মেলানিয়া কোয়ারেন্টাইনে গেছেন।

হোয়াইট হাউস কর্মকর্তারা বলছেন, প্রেসিডেন্টকে সতর্কতা হিসেবে ওষুধ দেওয়ার পর তিনি ক্লান্ত কিন্তু ভালো মেজাজে ছিলেন।

হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প ভালো আছেন, কিছু হাল্কা উপসর্গ দেখা যাচ্ছে এবং তিনি সারা দিন কাজ করেছেন।

আমেরিকার গণমাধ্যম সিবিএস নিউজ জানায়, ডোনাল্ড ট্রাম্পের উপসর্গের মধ্যে রয়েছে হাল্কা জ্বর।

বিবৃতিতে বলা হয়, ব্যাপক সতর্কতার জন্য এবং তার ডাক্তারের পরামর্শ অনুযায়ী, প্রেসিডেন্ট আগামী কয়েক দিন ওয়াল্টার রিডের প্রেসিডেন্সিয়াল অফিস থেকে কাজ করবেন।

মার্কিন সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট অসুস্থতার কারণে কাজ না করতে পারলে তিনি তার দায়িত্ব ভাইস প্রেসিডেন্টের কাছে ন্যস্ত করতে পারেন। অর্থাৎ, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সাময়িকভাবে অস্থায়ী রাষ্ট্রপতি হবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com