বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

সারা দেশে আজ শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন

  • আপডেট টাইম : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ২৮৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: সারা দেশে দুই কোটির বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু হচ্ছে আজ রবিবার (৪ অক্টোবর)। চলবে ১৭ অক্টোবর পর্যন্ত।

এই সময়ের মধ্যে আট দিন এই ক্যাপসুল খাওয়াবে স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন জাতীয় পুষ্টি সেবা ও জনস্বাস্থ্য প্রতিষ্ঠান (আইপিএইচএন)। আগে প্রতিবছর কার্যক্রমটি পরিচালিত হয়েছে এক দিনে। করোনাভাইরাস সংক্রমণের কারণে স্বাস্থ্য সুরক্ষার বিষয় মাথায় রেখে এক দিনের কর্মসূচি আট কার্যদিবসে করা হবে।

পুষ্টি ও জনস্বাস্থ্যের লাইন ডিরেক্টর ডা. মুস্তাফিজুর রহমান গতকাল শনিবার জানান, এবার এক লাখ ২০ হাজার সেন্টারে দুই লাখ ৪০ হাজার স্বেচ্ছাসেবকসহ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের স্থায়ী কর্মীরা এই ক্যাপসুল খাওয়াবেন। এ ক্ষেত্রে ছয় মাস থেকে ১১ মাস বয়সী ২৪ লাখ শিশু পাবে একটি করে নীল রঙের ক্যাপসুল। আর এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত বয়সের এক কোটি ৯৩ লাখ শিশু পাবে একটি করে লাল ক্যাপসুল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com