বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ২৭৭ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে উঠেছে তার আপন চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। সোমবার (৫ অক্টোবর) রাতে উপজেলার বৈদ্যেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ছাত্রীকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় সোনারগাঁও থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত চাচাতো ভাই রাব্বি (২২) পলাতক রয়েছে।

মামলার এজাহারে শিশুর বাবা উল্লেখ করেন, উপজেলার বৈদ্যেরবাজার হাড়িয়া জেলেপাড়া এলাকায় তারই আপন ভাইয়ের ঘরে সোমবার রাতে তার মেয়ে ঘুমাতে যায়। মঙ্গলবার ঘুম থেকে উঠে না আসায় তাকে ডাকতে যায় তার বড়বোন। পরে তাকে খাটের ওপর বিবস্ত্র ও আহত অবস্থায় দেখা যায়। ওই ছাত্রীর বড়বোন ঘটনাটি আঁচ করতে পেরে পরিবারের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসার পর মেয়েটি সুস্থ হলে সে জানায় তার চাচাতো ভাই রাব্বি তাকে ধর্ষণ করে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনা শোনার পর নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। পরে ভিকটিমের পরিবারের সদস্যরা ধর্ষণ মামলা দায়ের করে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com