শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধন করা হবে : ড. রাশেদ আল মাহমুদ অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান

দেশে করোনায় আরও ৩৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫২০

  • আপডেট টাইম : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৩৩১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনায় আরও ৩৫ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃত‌্যুর সংখ‌্যা দাঁড়ালো ৫ হাজার ৪৪০ জনে।

এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৫২০ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৭৩ হাজার ১৫১ জন করোনা রোগী।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৯৮ জন। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৮৬ হাজার ৬৩১ জন।

মৃতদের মধ‌্যে পুরুষ ২৫ জন, নারী ১০ জন। বিভিন্ন যারা মারা যান তাদের মধ‌্যে রয়েছেন ঢাকায় ১৯ জন, চট্টগ্রামে ৬ জন, রাজশাহীতে ২ জন, খুলনায় ৩ জন, বরিশালে ২ জন, সিলেটে ১ জন, রংপুরে ১ জন, ময়মনসিংহে ১ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com